আগামী মাসেই বুধের উদয়, জুন থেকে গোল্ডেন টাইম শুরু হবে কোন রাশির জাতকদের

জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহই নিজের সময় মত স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। বুধকে অত্যন্ত শুভ গ্রহ বলা হয়।

এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে। বুধকে ব্যবসা ও বুদ্ধির কারক বলে মনে করা হয়। জুন মাসে বুধ গ্রহ মিথুন রাশিতে প্রবেশ করবে। সেখানেই উদয় হবে এই গ্রহ। আর্থিক দিকে লাভ হবে কাদের, জানুন।

Property

  • মিথুন রাশি

বুধের উদয়ের কারণে মিথুন রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। পারিবারিক জীবন থেকে দাম্পত্য জীবনে আপনি সুখী হবেন। সকল সদস্যের সঙ্গে বাড়িতে ভালো ভাবে থাকতে পারবেন আপনি। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এসময় নতুন চাকরি পাবেন আপনি।

  • কন্যা রাশি

বুধের উদয়ে কন্যা রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলে যাবে। এসময় ব্যবসায় খুব সফলতা অর্জন করতে পারবেন। তাছাড়া আপনি প্রত্যেকটি কাজেই সফলতা পাবেন। নয়া চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন। আপনি সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে পারবেন। অধিক পরিশ্রম করলে কর্মক্ষেত্রে অগ্রগতি হবে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের সেখানে বেতন বাড়তে পারে। এসময় আপনি যা চাইছেন তাই করতে পারবেন। আপনার মানসিক চাপ অনেকটাই কমবে।

  • তুলা রাশি

বুধের উদয় তুলা রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এসময় আপনার নবম ঘরে প্রবেশ করবে বুধ গ্রহ। তাই ভাগ্য আপনার সহায় থাকবে। কোনও ধর্মীয় শুভ অনুষ্ঠানে যোগ দিতে পারেন আপনি। দেশ বিদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। আপনার উপার্জন বাড়বে। পারিবারিক জীবন সুখের হবে। আপনার সন্তানেরা তাদের কর্মক্ষেত্রে উন্নতি করবেন। কাঙ্খিত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের। ভাগ্যের পূর্ণ সহায়তা পাওয়ায় আপনারা সকল কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। এসময় সন্তানের কোনও শুভ খবরে আপনি আরোও খুশি হবেন। শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শুভ সময়। পিতার সম্মান বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। এই সময়ে শরীরের যত্ন নেবেন। এই সময় তাঁরা পড়াশোনায় যথেষ্ট ভালো লাভ করবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+