বুধের একাধিকবার স্থান পরিবর্তনে এইসব রাশিদের লাভ হবে বিপুল অর্থ, কাজেও আসবে সাফল্য

বুধের একাধিকবার স্থান পরিবর্তনে এইসব রাশিদের লাভ হবে বিপুল অর্থ, কাজেও আসবে সাফল্য

জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময়ে তার রাশি পরিবর্তন করে। সেই মতই বুদ্ধিমত্তা, যুক্তি, অর্থ, ব্যবসার কারক বুধ গ্রহ ২৭ দিনে নিজের রাশি পরিবর্তন করে। তবে কিছু বিশেষ পরিস্থিতিতে এই সময়টি বাড়তে থাকে। ২০২২ সালের জুলাই মাসে বুধ গ্রহ ৩ বার রাশি পরিবর্তন করতে চলেছেন। গ্রহদের রাজকুমার বুধ ২রা জুলাই ইতিমধ্যেই রাশি পরিবর্তন করেছেন এবং বর্তমানে মিথুন রাশিতে অবস্থান করছেন। এরপর আগামী ১৭শে জুলাই বুধ কর্কট রাশিতে প্রবেশ করবেন এবং ৩১শে জুলাই কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবেন। এক মাসে তিনবার বুধের অবস্থান পরিবর্তন ১২টি রাশির উপর বড় প্রভাব ফেলবে। তবে এটি কয়েকটি রাশির জাতক জাতিকাদের উপর খুব শুভ প্রভাব ফেলতে চলেছে। জেনে নেওয়া যাক কোন কোন রাশিতে বুধের এই অবস্থান পরিবর্তন শুভ প্রভাব ফেলতে চলেছে।

বৃষ রাশি

বৃষ রাশি

জুলাই মাসে বুধের তিনবার গমন বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক সুযোগ সুবিধা দিতে চলেছে। এই সময়ে এই রাশির জাতক জাতিকারা নতুন কোনও চাকরি পেতে চলেছেন। যাঁরা চাকরি করছেন তাঁদের পদোন্নতি এবং বেতন বৃদ্ধি হতে পারে, যার ফলে আয় বৃদ্ধি হবে। নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে প্রতিটি পরিস্থিতি ভালোভাবে সামলাতে সক্ষম হবেন সকলে। পরিবারের অর্থনৈতিক অবস্থা আরও শক্তিশালী হবে।

সিংহ রাশি

সিংহ রাশি

বুধের স্থান পরিবর্তন সিংহ রাশির জাতক জাতিকাদের অনেক উপকার দেবে। এই সময় আয় বাড়বে। নতুন চাকরির প্রস্তাব পাওয়া যাবে। অপ্রত্যাশিত ভাবে কোনও জায়গা থেকে অর্থ পাবেন। জীবনসঙ্গীর শরীর ভালো থাকবে। পারিবারিক সম্পর্ক ভালো হবে। এই সময় ব্যবসায়ীরা ভালো লাভ করতে সক্ষম হবেন।

কন্যা রাশি

কন্যা রাশি

বুধের এই গমন কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক সুখ উপহার দেবে। এখন পর্যন্ত যাঁদের পদোন্নতি স্থগিত ছিল তা এখন পাওয়া যাবে, সেই সঙ্গে এই সময় বেতন বৃদ্ধি হবে। ব্যবসায়ীদের নানা ভাবে লাভ বাড়বে। যারা চাকরি পরিবর্তন করতে ইচ্ছুক তাঁরা নতুন কোনও ভালো চাকরি পেতে পারেন।

 মকর রাশি

মকর রাশি

মকর রাশির জাতক জাতিকারা জুলাই মাসে বুধের গমনে অনেক সুবিধা পাবেন। কর্মজীবন ও ব্যবসায় লাভবান হবেন। অর্থ লাভ হবে। লোকেরা কাজের প্রশংসা করবে যাতে সুনাম বাড়বে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+