এই রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল করবে বুধ, পাবেন চাকরি-ব্যবসায় অভূতপূর্ব সাফল্য
এই রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল করবে বুধ, পাবেন চাকরি-ব্যবসায় অভূতপূর্ব সাফল্য
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রতিটি গ্রহের রাশিচক্রের পরিবর্তন জীবনের উপর সরাসরি প্রভাব ফেলে। ৬ মার্চ অর্থাৎ রবিবার কুম্ভ রাশিতে অবস্থান পরিবর্তন করেছে বুধ গ্রহ। এই অবস্থানে বুধ ২৪ মার্চ পর্যন্ত থাকতে চলেছে। প্রতি রাশির জাতক জাতিকাদের জীবনে বুধকে চাকরি, ব্যবসা ও বুদ্ধিমত্তার কারক বলে মনে করা হয়। আর বুধের এই অবস্থান পরিবর্তনের ফলে তার সরাসরি প্রভাব পড়তে চলেছে রাশিচক্রের উপর। দেখে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকাদের উপর এর কী কী প্রভাব ফেলতে চলেছে।

মেষ রাশি
মেষ রশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধের এই রাশি পরিবর্তন মিশ্র প্রভাব ফেলতে চলেছে। এই সময় এই রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক অগ্রগতি হবে। লেখালেখির কাজে সাফল্য পাবেন। এই সময় আটকে থাকা টাকা ফেরত পাবেন।

বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বুধের রাশি পরিবর্তন শুভ ফল দেবে। এই সময় এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসায় অর্থনৈতিক উন্নতি হবে। কর্মক্ষেত্রে ভালো সাফল্য আসবে। ব্যাঙ্কে কর্মরত ব্যক্তিদের জন্য এই সময়টা খুব শুভ। এছাড়াও ব্যাঙ্কে যারা অর্থলগ্নি করেছেন তাঁদের জন্য ভালো হবে সময়টা।

মিথুন রাশি
বুধের অবস্থান পরিবর্তন এই রাশির জাতকদের জন্য বিশেষ উপকারী প্রমাণিত হতে চলেছে। ধর্মীয় কাজের প্রতি ঝোঁক বাড়বে। আইন পেশার সঙ্গে যুক্তদের অর্থনৈতিক উন্নতি হবে।

কর্কট রাশি
বুধের গমন কর্কট রাশির জাতকদের জন্য অসুবিধায় পরিপূর্ণ হতে চলেছে। এই সময়ে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে। আর্থিক দিক থেকেও লোকসান হওয়ার সম্ভাবনা থাকছে।

সিংহ রাশি
বুধের অবস্থান পরিবর্তন এই রাশির জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হবে। যারা নতুন ব্যবসা শুরু করছেন তাঁদের জন্য এই অবস্ত্রহান খুবই ভালো ফল দিতে চলেছে। এই সময়ের মধ্যে বিবাহিত জীবন খুব শুভ হতে চলেছে।

কন্যা রাশি
বুধের এই রাশি পরিবর্তনের সময় কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। এর পাশাপাশি ট্রানজিটের সময় টাকা লোন নেওয়া থেকে বিরত থাকতে হবে। এ ছাড়া যেকোনো ধরনের বিতর্ক থেকে দূরে থাকতে হবে।

তুলা রাশি
ই ট্রানজিট তুলা রাশির জাতকদের জন্য উপকারী প্রমাণিত হবে। এই রাশির জাতকরা শেয়ার বাজার থেকে অর্থ উপার্জন করতে পারেন। প্রেম জীবনের জন্য এই সময় ভালো যাবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধের রাশি পরিবর্তনের ফলে খরচ বাড়বে। সেইসঙ্গে স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে। তবে এই সময় পৈত্রিক সম্পত্তি লাভের বিপুল সম্ভাবনা রয়েছে।

ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকাদের মধ্যে বিপণন, সাংবাদিকতা ইত্যাদি ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সুবিধা পাবেন। এছাড়াও এই রাশির জাতকরা কোনও জায়গায় বেড়াতে যেতে পারেন।

মকর রাশি
বুধের অবস্থান শুভ প্রমাণিত হবে। বাড়ি বা সম্পত্তিতে বিনিয়োগের জন্য সময় খুব ভালো যাবে। পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাবেন।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে বিবাহিতদের জন্য বুধের এই রাশি পরিবর্তন শুভ হতে চলেছে।। ট্রানজিটের সময়, এই রাশির জাতকরা স্ত্রীর সঙ্গে ভাল সময় কাটানোর সুযোগ পাবেন। ব্যবসায় অর্থনৈতিক উন্নতি হবে।

মীন রাশি
যারা বড় কোম্পানিতে কাজ করেন তারা ভালো লাভ পাবেন। ট্রানজিটের সময় স্বাস্থ্যের সম্পূর্ণ যত্ন নিতে হবে। এই সময় প্রয়োজনের তুলনায় ব্যয় বাড়তে পারে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications