বুধ অস্ত যাওয়ায় কোন চার রাশির শুভ সময় উপস্থিত, জানেন আপনি

বুধ অস্ত যাওয়ায় কোন চার রাশির শুভ সময় উপস্থিত, জানেন আপনি

জ্যোতিষশাস্ত্রে মোট ১২ রাশির উল্লেখ আছে। মাঝে মধ্যেই কিন্তু কিছু গ্রহ তার ঘর পরিবর্তন করে থাকে। এক রাশি থেকে আরেক রাশিতে অবস্থান করে। তখন কিন্তু জীবনে অনেক বড় প্রভাব দেখা যায়। উত্থান-পতন ব্যক্তি জীবনে। সেই সঙ্গে সম্পদ, বুদ্ধির কারক গ্রহ বুধ চলতি মাসে অস্ত যাচ্ছে। রাশিচক্রে কোন গ্রহের অবস্থান খুব ভালো বলে মনে করা হয়। আবার কোন গ্রহের অবস্থান শুভ নাও হতে পারে। ১৮ মার্চ বুধ কোন রাশির জাতক-জাতিকাদের জীবনে বিশেষ পরিবর্তন আনছে দেখে নিন।

মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জাতক-জাতিকাদের এই শুভ সময় সম্মান বৃদ্ধি হবে। তারা জীবনে অনেক অর্থ লাভ করতে পারবেন। কাজে সাফল্য আসবে। চাকরি ক্ষেত্রে উন্নতি লাভ হবে। যারা ব্যবসা ক্ষেত্রে যুক্ত আছেন তাদের শুভ পরিবর্তন ঘটবে। কোন কাজে বিনিয়োগ করলে লাভ হবে। যদি কেউ লটারি কাটেন তাহলে তার প্রাপ্তি হতে পারে। এই শুভ সময় বিশেষ কাজগুলি করে ফেলুন।

 মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশির জাতক-জাতিকাদের আয় বৃদ্ধি পাবে। আর্থিক পরিস্থিতি আরও ভালো হবে। পরিবারের সুখ আসবে। তারা যা নিয়ে ভাবছেন সেটা পূর্ণ হবে। সন্তানের পড়াশোনার আগ্রহ বাড়বে। দূরে কোথাও ভ্রমন করতে পারেন তাতে কোন অসুবিধা হবে না। কোথা থেকে আপনার আচমকাই অর্থ আসবে তা আপনি নিজেও বুঝতে পারবেন না। তবে, সেই টাকা ধরে রাখার চেষ্টা করুন। পরে তা কাজে লাগবে। জীবনে বাড়তি আয় কমান।

 মকর রাশি

মকর রাশি

এই সময় এই রাশির ব্যক্তিদের জীবন উজ্জ্বল হয়ে উঠবে। দাম্পত্য জীবনে আসবে সুখও। আর্থিক লাভ হবে। যারা আর্থিক সমস্যার মধ্যে দিয়ে কাটাচ্ছেন সেটি কেটে গিয়ে সুখের সময় আসবে। কোন কাজে বিনিয়োগ করতে পারেন তাতে ফল ভাল পাবেন। যারা প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা দিতে চাইছেন তাদের জন্য বিশেষ সময়। যারা কর্মক্ষেত্রে যুক্ত তাঁদের সম্মান বৃদ্ধির সময় উপস্থিত।

 মীন রাশি

মীন রাশি

এই রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে উন্নতি ঘটবে। যারা চাকরি করছেন তাদের কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কেউ নতুন কোনও ব্যবসা শুরু করতে চান তাহলে তার জন্য শুভ সময়। পুরনো লেনদেন চুকিয়ে ফেলুন। সন্তানের জন্য বিশেষ শুভ সময়। পড়াশুনায় বেশি করে মনোযোগ করতে পারবেন। জীবনে আসবে সাফল্য। এই শুভ সময়ে এই চার রাশির জাতক-জাতিকাদের ভালো কাজ করার সময়। সাফল্য নিশ্চিত।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+