বুধ বিপরীতমুখী হওয়ার কোন রাশির কেমন কাটবে, তা জেনে নিন
বুধ বিপরীতমুখী হওয়ার কোন রাশির কেমন কাটবে, তা জেনে নিন
জ্যোতিষশাস্ত্র অনুসারে ১০ সেপ্টেম্বরব বুধ কন্যা রাশিতে প্রবেশ করে বিপরীতমুখী হয়েছে। তবে বুধের বিপরীতমুখী হওয়ায় অনেক রাশিকে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। বুধ গ্রহকে আমরা যুক্তি, যোগাযোগ, অর্থ ও ব্যবসার কারক বলেই জানি। এই সময় বারো রাশিকেই বিশেষভাবে প্রভাবিত করেছে সে। কোন কোন রাশিতে কী কী প্রভাব ফেলেছে, তা জেনে নিন।

মেষ রাশি
এই রাশির জাতক জাতিকাদের খুব সাবধানে থাকা উচিত। এই সময় আপনার কেরিয়ারে নানান পরিবর্তন আসতে পারে। ব্যবসায় এসময় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। প্রেম, জীবন ও বিবাহিত জীবনে নানার অসুবিধা আসতে পারে। তবে এই সময় আপনি যদি বিয়ে করতে চান তবে আপনার সঙ্গিনীকে ভালোভাবে পরীক্ষা করুন। তার সঙ্গে বারবার কথা বলে তার মনের কথা জেনে নিন। তারপর বিয়ে করবেন।

বৃষ রাশি
এ সময় মারামারি করবেন না। তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। শেয়ার বাজারে টাকা রাখবেন না। আপনার স্ত্রীকে সময় দিন। আপনার অর্থ উপার্জন হলেও তা বাড়তি খরচ বাড়ার জন্য তা বেরিয়ে যাবার সম্ভাবনা রয়েছে। তাই বাড়তি খরচে লাগান দিন।

মিথুন রাশি
এই সময় আপনার আরাম করার সময়। আপনার এই সময় ভালো চলবে। তবে কেরিয়ারে সামান্য সমস্যা আসতে পারে। কোনও চাকরির পরীক্ষা দেবেন না। সেখানে আপনি এগিয়ে যেতে পারবেন না। পরিবারের লোকজনের সঙ্গে ভালোভাবে কথা বলার চেষ্টা করুন। সঙ্গীকে অনেকক্ষণ সময় দেওয়ার চেষ্টা করুন। ভ্রমণে গেলে বা গাড়ি চালালে তা সাবধানে চালাবার চেষ্টা করুন। নাহলে আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশি
ব্যবসায়ীদের খুব ভালো সময়। তবুও মাথা ঠান্ডা রেখে চলবে। যারা চাকরিক্ষেত্রে আপনাদের নানান হয়রানির শিকার হতে পারে। তবে অহংকার এড়িয়ে চলুন। দূরে কোথাও ভ্রমনে যেতে পারেন।

সিংহ রাশি
এই সময়ে অতিরিক্ত খরচ বাড়বে। কারোর থেকে টাকা ধার দেবেন না। গরিবদের সাধ্যমত দান করার চেষ্টা করুন। পরিবারের সঙ্গে আপনার ভুল বোঝাবুঝি হতে পারে। তবে তা এড়িয়ে চলার চেষ্টা করুন।

কন্যা রাশি
এ সময় আপনার জীবনের সাফল্য আসবে না। বুদ্ধি করে কাজ করার চেষ্টা করুন। জীবনসঙ্গানীর সঙ্গে তর্ক এড়িয়ে চলুন। অন্যের কথা বিশ্বাস করে স্ত্রীর সঙ্গে অশান্তি করবেন না। আপনার পারিবারিক সুখ নষ্ট হতে পারে। দূরে কোথাও ভ্রমনে যাবেন না।

তুলা রাশি
এ সময় আপনার আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। বিরোধীরা আপনার ওপর নজর রাখার চেষ্টা করবে। শত্রুদের সঙ্গে ঝামেলা ক্রমশই বাড়তে থাকবে। ব্যক্তিগত জীবনে মনোযোগ দিন। এ সময়ে পরিবারের সহযোগিতা পেলে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি
এই রাশির জাতক-জাতিকাদের খুব শুভ সময় শুরু। এ সময় আপনারা যা চাইছেন সেটি করতে পারেন। আটকে থাকা এই সময় পেয়ে যাবেন। প্রত্যেকটি কাজে সফলতা পাবেন। ভাই বোনদের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়বেন না।

ধনু রাশি
কর্মজীবনে আপনার সাফল্য আসবে। অহংকার করবেন না। পারিবারিক যেকোনও বিষয়ে সিদ্ধান্ত খুব মাথা ঠান্ডা রেখে চলবেন। না হলে আপনাকে বিপদের সম্মুখীন হতে হতে পারে। জীবনে অনেক অসুবিধার সম্মুখীন হতে হতে পারে আপনাকে।

মকর রাশি
কাজের জন্য দূরে কোথাও যেতে পারে। সরকারি কর্মচারীদের জন্য এটি খুব ভালো সময়। আপনার বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিক্ষেত্রে। ব্যবসায় লাভবান হতে পারবেন। যদি আপনার ক্লান্ত লাগে নিজেকে তাহলে আপনি একটু বাইরে ঘুরে আসতে পারেন।

কুম্ভ রাশি
এই সময় আপনার মানসিক চাপ বাড়তে থাকবে। তাই কাজের দিকে মন দিন। শুয়ে বসে কাটাবেন না। দূরে কোথাও ঘুরতে পারেন। ব্যবসায় কোনোও রকম ভাবে বিনিয়োগ করবেন না। অংশীদারিত্ব কাজে বিনিয়োগ না করাই ভালো।

মীন রাশি
এই সময়টা আপনার আর্থিক দিকে খুব শক্তিশালী হবে, তবে নানান রকম সমস্যায় আপনাকে পড়তে হবে। আপনি সুখের মুখ দেখতে পারবেন না। অংশীদারিত্ব কাজে ভুলেও কিন্তু বিনিয়োগ করবে না। বিবাহিতদের মধ্যে ভুল বোঝাবুঝি সম্ভাবনা রয়েছে। এমনকি আপনাদের বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। তাই মাথা ঠান্ডা রেখে পরিবারের সঙ্গে ভালোভাবে থাকার চেষ্টা করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications