বিপরীতমুখী বুধ, মঙ্গলবার থেকে কোন তিন রাশির ব্যক্তিদের শুভ ফল দেবে

বিপরীতমুখী বুধ, মঙ্গলবার থেকে কোন তিন রাশির ব্যক্তিদের শুভ ফল দেবে

জ্যোতিষশাস্ত্রে বলা হয় কোন গ্রহ যখন বিপরীতমুখী হয়, তখন তার প্রভাবের তীব্রতাও ক্রমশ বাড়তে থাকে। বুধকে বুদ্ধিমত্তা, ব্যবসার কারক হিসেবে বিবেচনা করা হয়। আজ ১০ মে। বৃষ রাশিতে বুধ পিছিয়ে যাবে। বুধের বিপরীত গতি তিন রাশির ওপর শুভ প্রভাব ফেলবে। আর ৫ রাশির জন্য অশুভ প্রমাণিত হতে চলেছে। এই সময় কোন কোন রাশির উপর শুভ প্রভাব ফেলবে। জেনে নিন এই সময় কোন কোন রাশির উপর প্রভাব পড়বে। বিপরীতমুখী বুধ হওয়ায় যেসব রাশির শুভ প্রভাব পড়ছে, দেখে নিন।

বৃষরাশি

বৃষরাশি

বৃষ রাশির জাতক-জাতিকাদের এই সময় চাকরিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আয় বাড়বে। জীবনের সম্মান বৃদ্ধি হবে। যে কাজে হাত দেবেন সেই কাজেই সাফল্য পাবেন। বাড়ি গাড়ি কিনতে পারেন। পরিবারের সঙ্গে পারিবারিক বিবাদের কেটে যাবে। এই রাশির জাতক-জাতিকাদের বুধ বিপরীতমুখী হওয়ায় অর্থ জীবনে সকল কাজে সাফল্য পাবেন। যারা ব্যবসা করেছেন, তাঁরা আজকে যদি নতুনভাবে বিনিয়োগ করতে চান, করতে পারেন জীবনে উন্নতি হওয়ার সময় আপনার এটি। এই সময় মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন। এই সময়ে সবার আশীর্বাদ নিয়ে আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন।

 কর্কট রাশি

কর্কট রাশি

এই রাশির ব্যক্তিদের এই সময়টা খুব ভালো সময়। কর্মক্ষেত্রে ও ব্যবসাক্ষেত্রে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কাজেই আপনারা হাত দেবেন, সেই কাজেই সাফল্য পাবেন। জীবনে মোড় ঘোরানোর সময় আপনার এটি। সোনার ব্যবসায়ীদের খুব ভালো সময় এটি। কারণ এই সময় আপনারা সকল কাজে সাফল্য পাবেন। আজকে দিন আপনার কাছে খুব শুভ।

 মীন রাশি

মীন রাশি

মীন রাশির জাতক-জাতিকারা এই সময় নানা রকম ভাবে উপকার পাবেন। চাকরি-ব্যবসা সবক্ষেত্রে উপকার পাবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে পারেন চাইছেন, বসতে পারেন সাফল্য পাবেন। আপনাদের এই সময় যদি কেও ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। এই সময়টি আপনার আর্থিক দিকে লাভ হওয়ার। এই সময় আপনি লটারি কাটতে পারেন। লটারি কাটলে আপনার জেতার সুযোগ রয়েছে।

 কোন কোন রাশির ওপর খারাপ প্রভাব পড়বে

কোন কোন রাশির ওপর খারাপ প্রভাব পড়বে

তবে বুধের বিপরীতমুখী হওয়ায় কিছু রাশির জাতক-জাতিকাদের বিভ্রান্তি ও বিরক্তির মুখে পড়তে হয়। তাছাড়া কেরিয়ার ও ব্যবসায় আর্থিক অবস্থার অবনতি হবে। খারাপ প্রভাব দেখা দেবে অনেক রাশির ওপর। বৃষ রাশিতে বুধ পিছিয়ে যাওয়ার জন্য ৫ রাশির জাতক-জাতিকাদের ওপর প্রভাব ফেলবে, যেমন কন্যা, মিথুন, তুলা, বৃশ্চিক, ধনু। বুধ বিপরীতমুখী হওয়ায় নেতিবাচক প্রভাবের কারণে তারা যতই পরিশ্রম করুন, সেই ফল পাবেন না। বাড়তি খরচ আপনার বাড়তে থাকবে। পারিবারিক জীবনে আপনাদের অশান্তি আসবে। সেই সঙ্গে দাম্পত্য জীবনেও আপনার অশান্তি বাড়তে থাকবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+