বুধ বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে! কোন কোন রাশির খুব শুভ সময়, জানেন

বুধ বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে! কোন কোন রাশির খুব শুভ সময়, জানেন

জ্যোতিষশাস্ত্রে কিছু গ্রহ কিন্তু মাঝে মধ্যেই তাদের ঘর পরিবর্তন করে থাকে। এর ফলে অনেক রাশির জীবনের শুভ প্রভাব দেখা যায়, আবার অনেক রাশির জীবনে অশুভ প্রভাব দেখা দেয়। এবার বুধ গ্রহ ২৫ এপ্রিল রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে বুদ্ধি, ব্যবসার গ্রহ বলেই বিবেচিত করা হয়। যে রাশির এই বুধ গ্রহ ভালো হয় তাদের লেনদেন বিনিয়োগ ব্যবসা ক্ষেত্রে উন্নতি দেখা দেয়। আর এই গ্রহের পরিবর্তনের ফলে ১২ রাশির উপর শুভ ও অশুভ প্রভাব পড়বে। তিন রাশির জাতক ও জাতিকাদের জন্য বিশেষ শুভ হতে চলেছে। তাহলে জেনে নেওয়া যাক কোন কোন রাশির জন্য বিশেষ পরিবর্তন হতে চলেছে।

মেষ রাশি

মেষ রাশি

এই রাশি পরিবর্তনের ফলে মেষ রাশির জাতক-জাতিকাদের বিশেষ সুবিধা হতে চলেছে। তারা অনেক অর্থ উপার্জন করবে। যে কাজে হাত দেবে সেখানেই সাফল্য পাবেন। আইনজীবী, মার্কেটিং, শিক্ষার সঙ্গে যেসব ব্যক্তিরা যুক্ত তারা জীবনে খুব সময় এটি। এরা জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। যারা এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চাইবে তারা জীবনে সাফল্য পাবেন। যারা ব্যবসাখাতে বিনিয়োগ করতে চাইবেন বিনিয়োগ করতে পারেন। এই সময় আপনাদের এটা খুব শুভ সময়। জীবনে যেকোনোও ভালো কাজ আপনারা এই সময়ে করতে পারেন। এটি আপনাদের জন্য সবথেকে শুভ সময়। তবে অবশ্যই এই সময় তর্ক বিবাদ পরিবারের লোকেদের সঙ্গে এড়িয়ে চলুন।

কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির জাতক-জাতিকাদের এই সময়ে অর্থনৈতিক উন্নতি হবে। চাকরি ও ব্যবসায় খুব লাভ হবে। পদোন্নতি ও সরকারি কাজে যুক্ত তারা চাকরিতে পদোন্নতি পেতে পারবেন। সেই সঙ্গে ইনক্রিমেন্ট বাড়বে। এটি আপনাদের বিনিয়োগের সবথেকে ভালো সময়। বিশেষ করে ব্যবসায়ীরা অনেক বেশি লাভবান হবেন। কেউ যদি গাড়ি-বাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন সেটা কিনতে পারেন। এটি আপনাদের সবথেকে ভালো সময়। আপনি এক চাকরি থেকে আরেক চাকরিতে যেতে পারেন, তাহলে আপনার এই চাকরিটি আপনার জীবনের শুভ প্রভাব ফেলবে।

সিংহ রাশি

সিংহ রাশি

বুধের রাশি পরিবর্তনের ফলে সিংহ রাশির জাতক-জাতিকাদের ও ব্যবসায় এক বড় সুবিধা দেখা যাচ্ছে। নতুন চাকরির যদি আপনারা প্রস্তাব পান, তাহলে সেই চাকরি গ্রহণ করুন। বেতনভোগীদের পদোন্নতি বাড়ার সম্ভাবনা রয়েছে। যেকাজে তারা হাত দেবেন সে কাজেই সাফল্য পাবেন। বসের খুব কাছাকাছি থাকতে পারবেন এবং আপনার কাজের প্রশংসা পাবেন। ব্যবসায়ীরা নতুন ব্যবসায়ে বিনিয়োগ করতে চাইলে বিনিয়োগ করতে পারেন। আপনাদের টাকা কোথা থেকে আসবে তা আপনি নিজেও জানেন না। এই সময় আপনাদের দাম্পত্য কলহ লেগে থাকতে পারে। কিন্তু মাথা ঠান্ডা করে চললে আপনারা কর্মক্ষেত্র ও পরিবার দু'দিকেই সমানতালে সুন্দরভাবে থাকতে পারবেন। এই ভালো সময়ে আপনি জীবনের শুভ কাজগুলি শেষ করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+