বুধ গোচরের কারণে মাথা ঠাণ্ডা রেখে চলুন এই রাশির জাতকরা

ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ বুধ গ্রহ তার ঘর পরিবর্তন করে মকর রাশিতে প্রবেশ করেছে, ২২ ফেব্রুয়ারি পর্যন্ত একই রাশিতে বিরাজ করবে এই গ্রহ, এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের নানান অসুবিধার মধ্যে পড়তে হবে।

জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলে সে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভও হতে পারে। বুধকে আমরা গ্রহদের রাজকুমার বলেই জানি। ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ বুধ গ্রহ তার ঘর পরিবর্তন করে মকর রাশিতে প্রবেশ করেছে, ২২ ফেব্রুয়ারি পর্যন্ত একই রাশিতে বিরাজ করবে এই গ্রহ। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে নানান অশান্তির সময় শুরু হবে। দেখুন সেই রাশির মধ্যে কারা রয়েছেন।


বৃষ রাশি

বৃষ রাশি

বুধের ঘর পরিবর্তনে এই রাশির ব্যক্তিদের জীবনে সাফল্যের সময় শুরু হবে না। এ সময় আপনাদের স্বাস্থ্যের অবনতি হবে। যদি প্রতিযোগিতামূলক কোনোও পরীক্ষা দেন সেখানে আপনি সাফল্য অর্জন করতে পারবেন না। সকলের সঙ্গে আপনার নানান অশান্তি বাধবে। অংশীদারিত্ব ব্যবসায় আপনি বিনিয়োগ করলে আর্থিকভাবে ক্ষতি হবে। আপনার জীবনে কখনোই সাফল্য আসবে না। মাথা ঠান্ডা করে সব কাজ করলে তবেই আপনি জীবনে সাফল্য পাবেন, এসময় আপনার বিবাহ বিচ্ছেদ হতে পারে। তাই স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন।

 কর্কট রাশি

কর্কট রাশি

বুধের ঘর পরিবর্তনে আপনার জীবনে উত্থান পতন লেগেই থাকবে। তবে এইসময় আপনার আয় হবে তবে ব্যয় হবে তার থেকেও বেশি। তাই এসময় আয়ের হিসাবটা আপনাকে একটু ভালোভাবেই বুঝতে হবে। বুধের ঘর পরিবর্তনে আপনার দাম্পত্য জীবনের উপর বিশেষ প্রভাব পড়বে। এসময় আপনার বিবাহ বিচ্ছেদ হতে পারে। স্ত্রীর সঙ্গে নানা অশান্তি বাঁধবে। তাছাড়া পারিবারিক জীবনেও আপনার নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। এসময় কখনোই আপনি ব্যবসা করবেন না। এই সময়ে কথাবার্তায় লাগাম দিন, না হলে বড় বিপদের সম্মুখীন হতে হবে আপনাকে।

 বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বুধকে আমরা গ্রহদের রাজকুমার বলেই জানি। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির উপরে বিশেষ প্রভাব ফেলে। সকলের সঙ্গে তর্ক এড়িয়ে চলুন। চাকরির পরীক্ষা এই সময়ে না দেওয়াই ভালো। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের নানান অশান্তি আসতে পারে। এই সময়ে কখনোও কোথাও বিনিয়োগ না করাই ভালো।

 ধনু রাশি

ধনু রাশি


বুধের গমনের কারণে আপনাদের চাকরিতে নানান অসুবিধায় পড়তে হবে। জীবনে আপনার সাফল্য আসবে না। যারা বেসরকারি চাকরি করছেন তাদের স্যালারি বাড়বে না, বসের সঙ্গে আপনার সমস্যা লেগেই থাকবে। যারা রাজনীতিতে যুক্ত তাদের নানান অশান্তির সম্মুখীন হতে হবে। মাথা ঠাণ্ডা রেখে সব কাজ করার চেষ্টা করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+