হোলিতে ঘটবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখবেন কারা?
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্ররা নিজের সময় মত ঘর বদল করে সকল রাশির ব্যক্তিদের ওপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হয়, আবার কারোর জন্য অশুভ হয়। বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটবে ১৪ মার্চ। আর এদিনই কিন্তু হোলি উৎসব পড়েছে।
আর এই হোলি উৎসবে সকাল ৯ টা ২৭ মিনিট থেকে, বিকেল ৩ টে ৩০ মিনিট পর্যন্ত চন্দ্রগ্রহণ চলবে। আর চন্দ্রগ্রহণের সময়কাল ৬ ঘন্টা ৩ মিনিট। আবার এদিনে বুধ ঘর বদল করবে। এই সময় কিছু রাশির জাতক-জাতিকাদের অর্থহানি নিশ্চিত। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, দেখুন তো আপনিও রয়েছেন কিনা সেই রাশির তালিকায়?

মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের উপর চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব পড়বে। এই সময় খারাপ সময় শুরু হবে তাঁদের। এই সময় কোনও কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করুন। বিবাহিত জীবনে খুব অসুবিধার মধ্য দিয়ে যাবেন। এসময় শরীর আপনার খারাপ থাকবে। পেটের নানান সমস্যায় ভুগতে হবে আপনাকে। এসময় কোনও কাজে এগোতে পারবেন না। জীবনে নানান সমস্যা ঘিরে ধরবে আপনাকে। বিবাহিত জীবনে ও আপনার নানান সমস্যা আসবে। মাথা ঠান্ডা রেখে চলবেন।
তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের উপর চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব পড়বে। এসময় আপনার জীবনে নানান সমস্যা আসবে। তাছাড়াও বুধের রাশি পরিবর্তন আপনার জন্য একদমই শুভ হবে না। এসময় চাকরি থেকে ব্যবসাতেও আপনার জীবনে সমস্যা আসবে। কারোর সঙ্গে ঝগড়া, অশান্তিতে জড়াবেন না। আপনার সন্তানদের কাছ থেকে কোনও ভালো খবর পেতে পারেন। মাথা ঠান্ডা রেখে চলবেন আপনি। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার একটু সতর্ক থাকা উচিত। আপনার ভালোবাসার সঙ্গী হোক বা পরিবারের সদস্য, তাদের অনুভূতিএকেবারেই উপেক্ষা করবেন না।
সিংহ রাশি
সিংহ রাশির ব্যক্তিদের খারাপ সময় শুরু হচ্ছে। এসময় নতুন সম্পত্তি কিনবেন না। গাড়ি, বাড়ি নিয়ে সকলের সঙ্গেই অশান্তি বেঁধে থাকবে। দাম্পত্য জীবনে অশান্তি থাকবে। কোনও ব্যবসাতে একদমই বিনিয়োগ করবেন না। পাইকারি ব্যবসায় লাভের মুখ দেখবেন না। বন্ধুদের উপর অতিরিক্ত বিশ্বাস করার কারণে আপনার পরিবারে বিরোধ বাড়তে পারে। বিবাহিত জীবনেও কিছু অশান্তি হতে পারে। মহিলাদের সময় খারাপ সময়। মাথা ঠান্ডা রেখে চলুন। কোনও কাজেই একদমই অর্থ খরচ করবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications