বুধ গোচরের কারণে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এই রাশির ব্যক্তিরা

জ্যোতিষশাস্ত্র অনুসারে, বুধের একটি বিশেষ স্থান রয়েছে। এই গ্রহকে আমরা ব্যবসা, প্রেম, সম্পত্তি, সুখ - রোমেন্সের কারক বলেই জানি। বুধকে আমরা গ্রহদের রাজকুমার বলে থাকি। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশির উপরেই বিশেষভাবে প্রভাব ফেলে সে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচক হতে পারে। নভেম্বর মাসের ১৩ তারিখ ঘর পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে এই গ্রহ। যা থাকবে ডিসেম্বর মাসে ৩ তারিখ পর্যন্ত। এই সময় সকল রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে এই গ্রহ। তবে তিন রাশির ওপর বিশেষ কৃপা করবে বুধ গ্রহ। জেনে নিন কোন কোন রাশি রয়েছে সেই তালিকায়।

মকর রাশি

মকর রাশি

বুধের ঘর পরিবর্তনে মকর রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। এই সময়ে আপনারা ব্যবসায় অনেক লাভ পারবেন। তাছাড়া যারা বেসরকারি চাকরিতে কর্মরত তাদের জীবনে সাফল্যের সময় শুরু। যদি আপনারা এসময় নতুন কোনও ব্যবসা শুরু করতে চান তা করতে পারেন। সেখান থেকে আপনাদের আর্থিক লাভ হবার সম্ভাবনা থাকবে। আপনাদের আয়ের নতুন উৎস আপনি খুঁজে পাবেন। কর্মক্ষেত্রে খুব উন্নতি লাভ করতে পারবেন।

সিংহ রাশি

সিংহ রাশি

বৃশ্চিক রাশিতে বুধ প্রবেশ করায় সিংহ রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ সময় শুরু। এই সময় আপনার চতুর্থ ঘরে অবস্থান করবে শুক্র গ্রহ। বুধের কারণে আপনি প্রচুর পরিশ্রম করলে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। জীবন সঙ্গিনীর সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। যদি কেউ রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন সেখানে তাদের সাফল্য মেলার সম্ভাবনা রয়েছে । আপনার সামাজিক প্রভাব ক্রমশ বাড়তে থাকবে। যেকোনও অনুষ্ঠানে আপনি যোগ দিলে সেখানে আপনি পুরস্কার জিততে পারেন। তাছাড়া যারা অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে চাইছেন সেখান থেকে আপনাদের আর্থিক লাভ হবার সম্ভাবনা রয়েছে।

বৃষ রাশি

বৃষ রাশি

বুধের ঘর পরিবর্তনে কর্মজীবন থেকে ব্যবসাক্ষেত্রে শুভ সময় শুরু হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের অধিপতি হল শুক্র। এই সময় আপনাদের বিবাহিত জীবন খুব সুখের কাটবে। পারিবারিক জীবনে আপনারা সাফল্য পাবেন। তবে এ সময় যারা অবিবাহিত তাদের বিয়ের সম্ভাবনা রয়েছে। আপনার স্ত্রীর সঙ্গে আপনি সুসম্পর্কে বজায় রেখে চলুন। জীবনে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে সে আপনাকে। আপনি এই সময় আপনার সকল কাজেই সাফল্য পাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+