এই মাসেই মিলিত হবে বুধ ও শুক্র, দীপাবলির আগে ব্যবসায় লাভের মুখ দেখবেন কারা
দীপাবলির আগে অর্থাৎ ২৯ অক্টোবর বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। বুধ ও শুক্রের মিলনে কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। নয়া সম্পত্তির মালিক হবেন তারা। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।
বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ব্যবসাক্ষেত্রে যা চাইবেন তাই করতে পারবেন। অর্থ লাভের সম্ভাবনা রয়েছেন। ব্যবসায় আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন। এসময় চাকরিতে পদোন্নতি হবে আপনার। দাম্পত্য জীবনে যে সমস্যা ছিল তা থেকে বের হতে পারবেন।

- মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকারা নয়া সম্পত্তির মালিক হবেন। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। তাছাড়া সকল কাজেই আপনার সমস্যা মিটে যাবে। এই সময়ে যারা বেসরকারি চাকরি করছেন, তাদেরও শুভ সময়।
চাকরিতে বেতন বাড়তে পারে। কর্মজীবনে নতুন সুযোগ পাবেন এই রাশির ব্যক্তিরা। এই সময় বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে আপনার। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করুন। কারোর সঙ্গে অযথা অশান্তিতে জড়াবেন না।
- মীন রাশি
মীন রাশির ব্যক্তিরা কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সেখানে সফলতা অর্জন করতে পারবেন। তাছাড়া যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কঠোর পরিশ্রম করতে পারেন। এসময় যারা বেসরকারি চাকরিতে কর্মরত তাঁদের পদোন্নতি নিশ্চিত।
আপনার বস আপনার কাজের প্রশংসা করবেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেক ভালো হবে। তাছাড়া আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান, সেখান থেকে হবে লাভ হবে।সহকর্মীদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। এসময় কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না।
- বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের চাকরিতে পদোন্নতি হবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। তাছাড়া আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান, যেতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে যাবেন না। দাম্পত্য জীবনেও আপনি সুখী হবেন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের অত্যন্ত শুভ সময়।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications