Mercury And Venus Conjunction In Leo: বুধ ও শুক্রের মিলনে মাথা ঠাণ্ডা রাখবেন কারা
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে, গ্রহরা ঘর পরিবর্তন করে ১২ রাশির ব্যক্তিদের ওপরে নানান প্রভাব ফেলে, সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভও হতে পারে।
২৬ জুলাই সিংহ রাশিতে মিলিত হয়েছে বুধ ও শুক্র। ৭ অগাস্ট পর্যন্ত একই রাশিতে বিরাজ করবে এই দুই গ্রহ। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে, কাদের বাড়তি খরচ এড়িয়ে চলতে হবে, দেখুন।

কন্যা রাশি
এই দুই গ্রহ মিলনের কারণে কন্যা রাশির (virgo) জাতক জাতিকাদের সাবধানে থাকতে হবে। ভালোভাবে কোনও কাজই করতে পারবেন।কোনও কাজেই তেমনভাবে আপনি সফলতা অর্জন করতে পারবেন না, শুধু তাই নয়, দূরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো। কারণ আর্থিক সঙ্কটের সম্ভাবনা রয়েছে। এই সময় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যায় ভুগতে পারে আপনাকে। আপনি বিদেশ যাত্রা করতে পারেন তবে তা কিন্তু খুব শুভ হবে না, আপনার জন্য মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করতে হবে।
ধনু রাশি
ধনু রাশির (Sagittarius) ব্যক্তিদের আত্মবিশ্বাস ক্রমশ কমতে থাকবে, কর্মক্ষেত্র থেকে ব্যবসায় তেমন ভাবে সাফল্য পাবেন না। মানসিক চাপ বাড়তে থাকবে। এসময় আপনার আর্থিক দিকে থাকবে তেমন ভাবে উন্নতি হবে না। সকল কাজে পিছিয়ে যেতে হবে আপনাকে। আপনার মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। এই সময় আপনি যদি কারোর থেকে অর্থ নিয়ে থাকেন, সেই ধার আপনি শোধ করতে পারবেন, গাড়ি চালালে সাবধানে চালাবেন,। না হলে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা নেই। চাকরির পরীক্ষা না দেওয়াই ভালো।

মকর রাশি
মকর রাশির (Capricorn) জাতক জাতিকাদের খুব অশুভ সময় শুরু হবে, মানসিক ভাবে আপনি ভেঙে পড়বেন, কোনও কাজেই সাফল্য আসবে না। পরিবারের সকলের সঙ্গে নানান অশান্তি বাড়তে থাকবে। এসময় দূরে কোথাও ঘুরতে যাবেন না, আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। রাস্তায় বেরোলে সাবধানে পা ফেলুন, নাহলে আপনার জীবনে খুব কঠিন সময় আসতে চলেছে। যদি আপনি চাকরির পরীক্ষা দেন সেখানে সফলতা অর্জন করতে পারবেন না। কোনও কাজে সফলতা মিলবে না। আর্থিক দিকে অবনতি হতে থাকবে। দাম্পত্য জীবনে সুখ পাবেন না আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications