বুধ ও শুক্রের মিলনে চড়চড়িয়ে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে কোন রাশির জাতকদের
বুধ ও শুক্র গ্রহকে শুভ গ্রহের মধ্যেই ধরা হয়। এই দুই গ্রহ যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ সূর্য কন্যা রাশিতে প্রবেশ করেছে, ২৩ তারিখ সকাল ৯ টা ৫৯ মিনিটে কন্যা রাশিতে প্রবেশ করবে বুধ গ্রহ।
কন্যা রাশিতেই মিলিত হবে এই দুই গ্রহ। ১৭ অক্টোবর পর্যন্ত একই অবস্থায় থাকবে এই গ্রহরা। এই দুই শুভ গ্রহের মিলনের কারণে কিছু রাশির জাতক জাতিকাদের অর্থ প্রাপ্তি হবে। ভাগ্যের দ্বার খুলবে কাদের, জানুন।

- সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময়। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় পরিবেশ আপনার অনুকূলে থাকবে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের।
এসময় সমাজে সম্মান আপনার বাড়তে থাকবে। ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ সময়। প্রত্যেকটি কাজেই আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। নিজেকে শান্ত রেখে প্রত্যেকটি কাজ করলে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন।
- বৃশ্চিক রাশি
বুধ ও সূর্যের মিলনে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত সাফল্যের সময় শুরু হবে। এই সময়ে আপনার আর্থিক অবস্থা আগের থেকে অনেক ভালো হবে। এসময় সোনা ব্যবসায়ীদের জন্য খুব ভালো সময়।
ব্যবসায় আগে বিনিয়োগ করা অর্থ থেকে আপনি মুনাফা অর্জন করতে পারবেন। যারা মডেলিংয়ে যুক্ত তাদের অত্যন্ত শুভ সময়। এসময় বাড়িতে আপনার খুব ভালো খবর আসতে পারে। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। স্ত্রীর সঙ্গে ভালো থাকতে পারবেন।
- মকর রাশি
মকর রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। এসময় আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। কর্মজীবন থেকে ব্যবসায় এগিয়ে যেতে পারবেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করুন। এসময় আপনার সঙ্গে আপনার পরিবারের শুভ সম্পর্ক বজায় থাকবে। পরিবেশ অনুকূলে থাকায় আপনার খুব ভালো সময় যাবে।
মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। তাছাড়া এই সময় যারা প্রেমের সম্পর্কে যুক্ত তাদের ভালো সময়। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখের মুখ দেখবেন। এই সময় আপনার হাতে প্রচুর অর্থ আসবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications