তৈরি হয়েছে ‘বুধাদিত্য যোগ’, সূর্য ও বুধের শুভ প্রভাব কোন রাশিদের ওপর পড়বে?
২৭ ফেব্রুয়ারি বুধ গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। বর্তমানে এখানে উপস্থিত রয়েছে সূর্য। বুধ ও সূর্যের মিলনে তৈরি হয়েছে ‘বুধাদিত্য যোগ’। এই যোগ অত্যন্ত শুভ।
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহের ঘর পরিবর্তনই খুব বিশেষ বলে মনে করা হয়। গ্রহরা ঘর পরিবর্তন করে ১২ রাশির উপরেই শুভ অশুভ প্রভাব ফেলে। ২৭ ফেব্রুয়ারি বুধ গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। বর্তমানে এখানে উপস্থিত রয়েছে সূর্য। বুধ ও সূর্যের মিলনে তৈরি হয়েছে 'বুধাদিত্য যোগ’। এই যোগ অত্যন্ত শুভ। এই সময়ে আপনার সম্মান, প্রতিপত্তি ক্রমশ বাড়তে থাকবে। জীবনে সাফল্য আসবে। এই সময়ে কিছু রাশির জীবনে সাফল্য আসবে, জেনে নিন সেই রাশির তালিকায় কোন রাশিরা রয়েছেন।

মেষ রাশি
জ্যোতিষশাস্ত্র অনুসারে, মেষ রাশির জাতক জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। এই সময় আপনার ১১ তম ঘরে তৈরি হবে বুধাদিত্য রাজ যোগ। আর এই যোগের শুভ প্রভাবে আপনার জীবনে শুভ সময় শুরু হবে। এই সময়ে জাতক-জাতিকারা অর্থনীতির দিকে খুব উন্নতি করতে পারবেন। এসময় আপনার কর্মজীবনে খুব সাফল্য আসবে। কর্ম থেকে ব্যবসায় উন্নতির পথ খুঁজে পাবেন। এই সময় নতুন চাকরির অফার পাবেন। তাদের পদোন্নতি ও ইনক্রিমেন্ট বাড়ার সম্ভাবনা রয়েছে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে।যারা চাকরি করছেন তাদের জন্য সাফল্যের সময় শুরু হবে। যারা ব্যবসা করছেন তাদের লাভবান হওয়ার সময়। আপনার আত্মবিশ্বাস ক্রমশ বাড়বে।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির পঞ্চম ঘরে তৈরি হবে এই যোগ। এই যোগের শুভ প্রভাবে আপনার জীবনে সাফল্য আসবে। শিক্ষার্থীদের জন্য পরিবেশ অনুকূলে থাকবে। আপনার সন্তানদের জন্য চিন্তা করতে হবে না। চাকরিতে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যারা স্টক মার্কেট, বাজি এবং লটারিতে অর্থ বিনিয়োগ করতে চাইছেন করতে পারেন। নতুন কোনও ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে আর্থিক লাভ হবে। এই সময় যারা বেসরকারি চাকরি করছেন তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। তাদের জীবনে সাফল্য নিশ্চিত। বিদেশে জমি, বাড়ি কিনতে পারেন।

মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এই সময় নবম ঘরে তৈরি হবে এই যোগ। এই ঘরকে সৌভাগ্য এবং বিদেশের ঘর বলে মনে করা হয়। এসময় আপনার ভাগ্যের পূর্ণ সমর্থন আপনি পাবেন।প্রচুর সম্পদ উপার্জনের সম্ভাবনা রয়েছে আপনার। যারা নতুন চাকরি খুজছেন পেতে পারেন। সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন। সেখানে আপনার জীবনের সাফল্য সফলতা আসবে। এসময় আপনার পরিবারের জন্য আপনাকে বাইরে যেতে হতে পারেকাউকে টাকা ধার দেবেন না। আপনি ধর্মীয় কাজে খুব আগ্রহ বাড়বে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications