নভেম্বর মাসে মঙ্গল ও বুধ ঘর পরিবর্তন করবে, সাফল্যের সময় শুরু এই রাশিদের
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহের ঘর পরিবর্তন ও বিপরীতমুখী হওয়াকে খুব শুভ বলে মনে করা হয়। এটি সকল রাশির উপর বিশেষভাবে প্রভাব ফেলে। তাদের নির্দিষ্ট সময় অন্তর তাদের ঘর পরিবর্তন করে থাকে। নভেম্বর মাসের ১৩ তারিখ মঙ্গল ও বুধ ঘর পরিবর্তন করবে। মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করবে বুধ বৃশ্চিক রাশিতে। এই সময় অনেক রাশির শুভ সময় শুরু। সেই রাশির তালিকায় কারা রয়েছেন, দেখে নিন।

বৃষ রাশি
জ্যোতিষশাস্ত্র অনুসারে এই রাশিটি বিদেশের সঙ্গে সম্পর্কিত। এটি ব্যবসা করবার জন্য উপযুক্ত সময়। এই সময় আপনাদের স্বাস্থ্যের উন্নতি হবে। নতুন খবর আসবে। চাকরিতে উন্নতি হবে। দূরে কোথাও ভ্রমন করতে পারবেন। যদি আপনি জীবনে সাফল্য লাভ করতে চান তাহলে এই সময় আপনি শুভ কাজ শেষ করার চেষ্টা করুন। সাফল্য আসবে জীবনে।

বৃশ্চিক রাশি
নভেম্বর মাসে ১৩ তারিখ বুধ ঘর পরিবর্তন করবে। এই সময় এই রাশির জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। মঙ্গল রাশির ষষ্ঠ ঘরে এবং বুধ অষ্টম ও একাদশ ঘরে প্রবেশ করতে চলেছে। চাকরি বা ব্যবসায় আপনার কোন পরিবর্তন আসবে না। তাই এই সময় মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করুন, না হলে আপনার সঙ্গে আপনার অফিসের কর্মচারীদের সমস্যা বাধতে পারে।স্বাস্থ্যের উপর বিশেষ যত্ন নিন। পুজো করুন সূর্যদেবের। স্নান করার পর সূর্যদেবকে প্রণাম করুন।

ধনু রাশি
এই রাশির সপ্তম ও দশম ঘরে প্রবেশ করবে বুধ। বুধের কারণে সাফল্যের সময় শুরু। আপনারা দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। এ সময় জীবনে যা চাইবেন সেটি করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য খুব ভালো সময়। পরিবার আপনার পক্ষে থাকবে না। সবাই আপনার সঙ্গে অশান্তি শুরু করবে। এই সময় মাথা ঠান্ডা রেখে কাজ করুন। তবেই আপনি দাম্পত্য ও পারিবারিক জীবনে একটু শান্তি পাবেন, নচেৎ সেখানেও আপনার বিরক্ত চলে আসবে।অংশীদারিত্ব কাজে নিয়োগ করতে পারেন। যেখান থেকে আপনার লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

মকর রাশি
বুধের ঘর পরিবর্তনের জাতিকাদের খুব শুভ সময় শুরু। যারা গবেষণার সঙ্গে যুক্ত তাদের জীবনের সাফল্য আসবে। ব্যবসায় আপনাদের সাফল্য আসবে। পারিবারিক ও দাম্পত্য জীবনে আপনাদের সুখ বজায় থাকবে। এ সময় অবশ্যই মাথা ঠাণ্ডা রেখে চলুন। তাহলেই সব দিকে আপনি শান্তিতে থাকতে পারবেন। এসময় আপনার আর্থিক খরচ ক্রমশ বাড়তে থাকবে এবং বাড়তি খরচে যদি লাগাম না দেন তাহলে আপনাকে অনেক অসুবিধা সম্মুখীন হতে হবে। পরিবারের সঙ্গে আপনার অশান্তি ক্রমশ বাড়তে থাকবে।

কুম্ভ রাশি
এই রাশির জাতক জাতিকাদের সময়টা খুব ভালো যাবে। পঞ্চম ও অষ্টম ঘরের অধিপতি। এই রাশির শুভ ফল পাওয়া যাবে। তাই আপনারা শান্ত পরিবেশ বজায় রাখার জন্য মাথা ঠান্ডা করে যাবেন। জীবনে তাহলে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। যারা বেসরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের সাফল্য মেলার সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশি
এই রাশির জাতক-জাতিকাদের মঙ্গলের পরিবর্তনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। তবে কঠোর পরিশ্রম করলে আপনারা শুভ ফল পাবেন। আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে। ব্যবসায় আপনার অনেক উন্নতি করতে পারবেন।যারা হৃদরোগে আক্রান্ত তাদের জীবনে খুব অসুবিধার সময়। আপনারা কঠিন রোগে আক্রান্ত হতে পারেন। তাই এই সময় শরীরের প্রতি বিশেষ যত্ন নিন। জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। তাই এই শুভ সময় ভালো কাজ করবে। শেষ করার চেষ্টা করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications