মীনে মিলন হবে বৃহস্পতি ও বুধের, অঢেল সম্পত্তির মালিক হবেন এই রাশির জাতকরা
১৬ মার্চ বুধ গ্রহ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে। এই সময়ে সেখানেই উপস্থিত রয়েছে বৃহস্পতি। একই রাশিতে মিলতে চলেছে বুধ ও বৃহস্পতি।
বুধকে জ্যোতিষশাস্ত্রে খুব বিশেষ গ্রহ বলে মনে করা হয়, কারণ বুধ হচ্ছে গ্রহদের রাজকুমার, এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে, বিপরীতমুখী হয় তখন সকলের ওপরেই প্রভাব ফেলে সে। বেশিরভাগ সময় কিন্তু সকল রাশির ব্যক্তিকে শুভ ফলই দিয়ে থাকে বুধ। ১৬ মার্চ বুধ গ্রহ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে। এই সময়ে সেখানেই উপস্থিত রয়েছে বৃহস্পতি। একই রাশিতে মিলতে চলেছে বুধ ও বৃহস্পতি। এই সময় কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকবে। তাদের জীবনের সাফল্য লেগেই থাকবে। জানুন সেই রাশির মধ্যে কারা রয়েছেন, আপনিও কী রয়েছেন সেই রাশির তালিকায়।

বৃষ রাশি
এই রাশির শুভ সময় শুরু হবে। ব্যবসার ক্ষেত্রে খুব সাফল্য অর্জন করতে পারবেন। চাকরিতে দারুন ভাবে সুবিধা পাবেন আপনি। যদি আপনি বিবাহিত হন, তাহলে আপনার দাম্পত্য জীবনের সুখ মিলবে। তাছাড়া পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। আপনার জন্য কোনও ভালো খবর অপেক্ষা করছে। আপনি মনে এতদিন ধরে যে ইচ্ছা ছিল সেই ইচ্ছা আপনার পূরণ হবে।

মীন রাশি
বৃহস্পতি ও বুধের কৃপা পেতে চলেছেন মীন রাশির জাতক-জাতিকারা। এসময় আপনার কর্মজীবনে খুব সাফল্য আসবে। সকল কাজে এগিয়ে যেতে পারবেন। যদি এসময় আপনার কোনও ব্যবসা খোলার ইচ্ছা থাকে নতুন ভাবে বা নতুন কোন ব্যবসায় বিনিয়োগ করতে চান তাও করতে পারেন। ব্যবসায় সাফল্য পাবেন আপনি। মা বাবার সকল কাজে সহযোগিতা পাবেন আপনি।

মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু। এসময় আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিতে পদোন্নতি হবে আপনার। বেকারদের চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন চাকরির অফার পেতে পারেন। শরীর আপনার ভালোই যাবে। মাথা ঠান্ডা রেখে যেকোনোও কাজ করলে জীবনে আপনার সাফল্য নিশ্চিত হবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার।

কর্কট রাশি
বুধের ঘর পরিবর্তনের কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে এই রাশির ব্যক্তিদের। এসময় আপনি যেকাজে যুক্ত আছেন সে কাজে খুব ভালোভাবে সাফল্য অর্জন করতে পারবেন। পিতার সঙ্গে খুব ভালো সম্পর্ক বজায় থাকবে। আপনার জীবনের সাফল্য আসবে। ব্যবসায় খুব উন্নতি করতে পারবেন। স্ত্রীর সঙ্গে অত্যন্ত ভালো সময় যাবে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications