মেষে প্রবেশ করতে চলেছে বুধ-বৃহস্পতি, গ্রহের মিলনে নয়া সম্পত্তির মালিক হবেন কারা?
জ্যোতিষশাস্ত্রে (astrology) বুধ ও বৃহস্পতি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দুই গ্রহ যখন স্থান পরিবর্তন করে তখন বারো রাশির উপরে ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে। মার্চ মাসের শুরুতে বুধ ও বৃহস্পতি গ্রহের মিলন হবে।
১২ বছর পর মেষ রাশিতে বুধ ও গুরু গ্রহর মিলন হতে চলেছে। যার বিশেষ প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিদের উপরে। সকল কাজে এগিয়ে যেতে পারবেন এই রাশির ব্যক্তিরা।

ধনু রাশি
বুধ ও বৃহস্পতির মিলনে ধনু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনারা। আর্থিক দিকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। তাছাড়া এসময় নয়া সম্পত্তির মালিক হবেন আপনারা। সন্তানের কোনও শুভ খবরে আপনিও আরোও খুশি হবেন। আটকে থাকা প্রত্যেকটি কাজ আপনার হয়ে যাবে। তাছাড়া দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। দাম্পত্য জীবনে আপনি সুখের মুখ দেখবেন।
তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলবে। যারা ব্যবসা রয়েছেন তাদের আর্থিক লাভ হবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের। ব্যবসার বিনিয়োগ করতে চান করতে পারেন সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটি কাজেই এগিয়ে যেতে পারবেন আপনারা। যারা স্টক মার্কেটের ব্যবসায়ে যুক্ত তাদের জীবনে সফলতা আসবে। পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন আপনি। এসময় যদি আপনি নতুন সম্পত্তি, বাড়ি, গাড়ি কিনতে চান কিনতে পারেন।
কর্কট রাশি
কর্কট রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। আপনার কেরিয়ারে খুব সফলতা আসবে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় মুনাফা অর্জন করতে পারবেন আপনি। শুধু তাই নয়, ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় আপনি এখন থেকে করতে পারবেন। এই সময়ে জমি, ভবন ক্রয় বিক্রয়ের ইচ্ছা পূরণ হতে পারে। তাছাড়া এসময় নতুন সম্পত্তি কিনতে চাইলে কিনতে পারেন। আপনার যেকোনও কাজে পরিবারের সকল সদস্যদের পূর্ণ সমর্থন পাবেন। যার কারণে মানসিক চাপ আপনার অনেক কমবে। দাম্পত্য জীবনে সুখে থাকবেন। স্ত্রীর সঙ্গে যে অশান্তি লেগে ছিল সেটা অনেকটাই কমবে। যারা গবেষণায় যুক্ত তাদের কাজের জন্য বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications