বৃহস্পতি ও বুধ গ্রহের মিলনে চাকরিতে বেতন বৃদ্ধির সম্ভাবনা কাদের রয়েছে

Budh and Guru Yuti: জ্যোতিষশাস্ত্রে (astrology) বুধ ও বৃহস্পতি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির উপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে, বুধকে আমরা রাজকুমার গ্রহ বলেই জানি। বৃহস্পতি হল গুরু গ্রহ। মার্চ মাসের শুরুতেই মেষ রাশিতে বুধ ও বৃহস্পতি গ্রহের মিলন হবে। বারো বছর পর মেষ রাশিতে এই দুই গ্রহের মিলন হবে।

এসময় সকল রাশির ব্যক্তিদের উপর বিশেষ প্রভাব ফেলবে এই দুই শুভ গ্রহ। আর্থিক দিকে লাভ হবে কিছু রাশির ব্যক্তিদের, নয়া সম্পত্তির মালিক হবেন এই রাশির জাতকরা, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Budh and Guru Yuti

  • মীন রাশি

বুধ ও বৃহস্পতি গ্রহের মিলনের কারণে মীন রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। তাছাড়া আপনার সাহস ক্রমশ বাড়তে থাকবে। এসময় আপনি পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন। যারা প্রেম জীবনে যুক্ত তাদের জীবনে সফলতা আসবে। প্রেমের সম্পর্কে আরোও উন্নতি হবে। শুধু তাই নয়, আইনি সংক্রান্ত যেকোনোও ঝামেলায় জড়িয়ে পড়লে সেখান থেকে দ্রুত সমাধানের পথ খুঁজে পাবেন। আয়ের উৎস খুঁজে পাবেন। শরীর আপনার ভালোই থাকবে। সোনা, সম্পত্তির ব্যবসায় যারা যুক্ত তাদের জীবনে খুব লাভ হবে। আপনার বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • মেষ রাশি

মেষ রাশির ব্যক্তিদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। ভবিষ্যতের জন্য অর্থ এখন থেকেই আপনি সঞ্চয় করতে পারবেন। তাছাড়া কর্মজীবন থেকে ব্যবসায় সফলতা শিখরে পৌঁছতে পারবেন এই রাশির ব্যক্তিরা। এই সময় নতুন সম্পত্তি কিনতে পারেন। গাড়ি, বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। নয়া সম্পত্তির মালিক হবেন এই রাশির জাতক জাতিকারা। অবিবাহিত যারা রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

  • ধনু রাশি

বুধ ও বৃহস্পতির মিলনের কারণে ধনু রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময়ে শুরু হবে। প্রত্যেকটি কাজেই এগিয়ে যেতে পারবেন আপনি। তাছাড়া কর্মক্ষেত্রে শুভ সময় শুরু হবে আপনার। প্রেমিকের সঙ্গে রোমান্টিক মুহূর্ত কাটাতে পারবেন আপনি। এসময় কাউকে ঋণ দিলে সেই ঋণ খুব সহজেই আপনি ফেরত পেয়ে যাবেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন এই রাশির ব্যক্তিরা। চাকরি থেকে ব্যবসায় মিলবে সফলতা। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+