New Year 2024: নতুন বছরে মেষে প্রবেশ বুধ-বৃহস্পতির, গ্রহের কৃপায় ভাগ্য ফিরবে এদের

জ্যোতিষশাস্ত্রে (astrology) বুধ ও বৃহস্পতি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বুধকে আমরা গ্রহের সেনাপতি বলেই জানি, আর বৃহস্পতি হল গুরু গ্রহ। দুই গ্রহই যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তির উপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। আবার অনেক সময় তারা নানান যোগও তৈরি করে।

২০২৪ সালের শুরুতেই বুধ ও বৃহস্পতি মেষ রাশিতে প্রবেশ করবে। এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে, সকল কাজে তাঁরা এগিয়ে যেতে পারবেন, নতুন সম্পত্তি কিনতে পারবেন, জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

New Year 2024

  • মেষ রাশি

বুধ ও বৃহস্পতি মিলিত হওয়ার কারণে মেষ রাশির (aries) জাতক-জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে, এসময় আপনাদের আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। কর্মক্ষেত্রে খুব উন্নতি করতে পারবেন। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। নতুন কাজের সুযোগ পাবেন। তাছাড়া অবিবাহিতদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় দূরে কোথাও ঘুরতে গেলে সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।

  • ধনু রাশি

এই দুই শুভ গ্রহ মিলিত হওয়ার কারণে ধনু রাশির (Sagittarius) জাতক-জাতিকাদের খুব ভালো সময় শুরু হবে। এই সময় নতুন সম্পত্তি কিনতে পারেন আপনি। ধর্মীয় কাজে আগ্রহ ক্রমশ বাড়বে। যদি আপনি কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা দেন সেখানে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। মানসিক চাপ কমবে অনেকটাই। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনি নতুন বাড়ি, গাড়ি, ফ্ল্যাট কিনতে পারেন। এসময় পড়াশোনার জন্য আপনাকে বিদেশ যাত্রা করতে হতে পারে। এই সময় আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। অপ্রত্যাশিত কাজ হয়ে যাবে। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার।

  • তুলা রাশি

তুলা রাশির (libra) জাতক-জাতিকাদের নবম ঘরে প্রবেশ করবে বুধ এবং বৃহস্পতি। এই দুই গ্রহের কৃপায় আপনার জীবনে সফলতা লেগে থাকবে. আপনার মনের ইচ্ছা পূরণ হবে। তাছাড়া ব্যবসায় যদি বিনিয়োগ করতে চান করতে পারেন সেখান থেকে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। যে কাজেই করবেন সেখানে পিতা-মাতার মত নিয়েই করবেন। উচ্চশিক্ষার জন্য আপনাকে বিদেশে যেতে হতে পারে। ভাগ্যের দ্বার খুলবে আপনাদের। এই সময় যারা সম্পত্তির ব্যবসা করছেন তাঁদেরও ব্যবসায় খুব লাভ হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+