মৌনী অমাবস্যায় শুভ কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে, কখন করবেন শিবের পুজো?

হিন্দুধর্মে ও জ্যোতিষশাস্ত্রে মৌনী আমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। এই অমাবস্যা মাঘ অমাবস্যা নামে পরিচিত। মাঘ মাসের কৃষ্ণপক্ষের তিথিতে এই অমাবস্যা পালিত হয়। এই অমাবস্যা মাঘী অমাবস্যা নামে পরিচিত। এদিন গঙ্গা স্নান ও দারিদ্র ব্যক্তিদের দান করার অত্যন্ত গুরুত্ব রয়েছে।

মৌনী অমাবস্যা চলতি বছর পড়েছে ২৯ জানুয়ারি। এদিন গঙ্গার জলে স্নান করলে আপনার সমস্ত পাপ ধুয়ে যাবে। এই বিশেষদিনে একটি শুভ কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। মৌনী অমাবস্যায় শিববাসের একটি শুভ কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। এর পাশাপাশি এদিন সিদ্ধিযোগও ঘটবে।

Mauni Amavasya

  • যোগের শুভ সময়

২৯ জানুয়ারি শিববাস যোগ তৈরি হবে সন্ধ্যা ৬ টা ০৫ মিনিট পর্যন্ত চলবে। এদিন মৌনী অমাবস্যার দিনে সিদ্ধিযোগও তৈরি হবে। রাত ৯ টা ২২ মিনিট পর্যন্ত সিদ্ধি যোগ শেষ হবে। এই উভয় যোগেই ভগবান শিবের পুজো করা অত্যন্ত শুভ। মৌনী অমাবস্যার দিনে শ্রাবণ ও উত্তরাষাঢ় নক্ষত্রেরও মিল হবে।

  • ভগবান শিবের পুজো করুন

এদিন ভগবান শিবের পুজো করলে জীবনে সফলতা লেগেই থাকে। যদি পারেন এদিন উপোস করে ভগবান শিবের পুজো করলে আপনার জীবনে সফলতা লেগেই থাকবে। তাই এই বিশেষদিনে এই কাজগুলি করা অত্যন্ত শুভ।

  • কারোর সঙ্গে অশান্তি করবেন না

এই বিশেষ দিনে কারোর সঙ্গে অশান্তির ঝগড়াঝাটি করবেন না। এদিন চুল, নখ, দাড়ি কাটবেন না। এদিন অমাবস্যার দিন তুলসী দেবীকে জল নিবেদন করবেন না। দেরি করে ঘুম থেকে উঠবেন না। কারোর সঙ্গে অযথা তর্কাতর্কি, মারামারি করবে না। মদ খাওয়া এড়িয়ে চলুন। তবেই কিন্তু আপনার জীবনে সফলতা আসবে।

  • সূর্যদেবকে তামার পাত্রে জল নিবেদন করুন

এই বিশেষদিনে গঙ্গা বা কোনও নদীতে স্নান করুন। আর তাছাড়া সূর্যদেবকে তামার পাত্রে জল নিবেদন করুন। এদিন তুলসী গাছের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালান। মৌনী অমাবস্যার দিন উপোস করুন। প্রথা মেনে ভগবান শিবের পুজো করুন। যদি পারেন গঙ্গা স্নান করুন। এতে আপনি মানসিকভাবেও ভালো থাকবেন, শারীরিকভাবেও সুস্থ থাকবেন আপনিও।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+