Mauni Amavasya: মৌনী অমাবস্যায় কী করলে কাটবে সব বাধা, কীভাবে করবেন শনিদেবকে প্রসন্ন?
সনাতন ধর্মে মৌনী অমাবস্যার (Mauni Amavasya) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তাৎপর্য রয়েছে। এই দিনটিকে জ্যোতিষ শাস্ত্রে (Astrology) বিশেষ মান্যতা দেওয়া হয়। এই দিনে প্রয়াগরাজের সঙ্গমে স্নান করাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই দিনটি আরও গুরুত্বপূর্ণ কারণ, এই দিনে ঋষি মনুর আবির্ভাব ঘটেছিল। ফলে সব মিলিয়ে মৌনী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন।
মৌনী অমবস্যায় উপোস করা এবং দানধ্যান করাকে বিশেষ শুভ মনে করা হয়। শাস্ত্রমতে এই দিনে দান করলে মানুষ পূণ্য লাভ করে। এছাড়াও বিভিন্ন গ্রহের অশুভ প্রভাব থেকেও মুক্তি মিলতে পারে।

৯ ফেব্রুয়ারি সকাল আটটা বেজে এক মিনিট থেকে বৈদিক পঞ্জিকা অনুযায়ী মৌনী অমাবস্যার সময় শুরু হচ্ছে। পরের দিন অর্থাৎ ১০ ফেব্রুয়ারি ভোর ৪টে ২৯ মিনিটে সেই সময় শেষ হবে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এই মুহূর্তে মকর, কুম্ভ এবং মীন রাশির জাতক-জাতিকাদের শনির সাড়ে সাতি চলছে। এছাড়া বৃশ্চিক এবং কর্কট রাশির জাতক জাতিকেদের জন্য শনির ধাইয়া চলছে।
শনিদেবকে প্রসন্ন করতে এবং সমস্ত বাধা কাটাতে চাইলে মৌনী অমাবস্যার দিন সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালান। এছাড়া শনি মন্ত্র জপ করুন। এটি করলে শনির নীতিবাচক প্রভাব কমতে পারে। একইসঙ্গে দরিদ্র মানুষকে কিছু দান করুন।
মৌনী অমাবস্যায় অবশ্যই কালো তিল, অরহর ডাল, কম্বল, ময়দা, চিনি ও কালো বস্ত্র দান করতে পারেন। তাহলে শনিদেব প্রসন্ন হবেন এবং আপনি আপনার কাজে সাফল্য পেতে পারেন। একই সঙ্গে শনিদেবের স্মরণ করুন এবং মন্ত্র পাঠ করুন। এতে শনির ধাইয়া এবং সাড়েসাতি থেকে মুক্তি পেতে পারেন।












Click it and Unblock the Notifications