Mauni Amavasya: মৌনী অমাবস্যায় কী করলে ভাগ্য ফিরবে, লাভ করবেন অপার সৌভাগ্য?
পঞ্জিকা অনুযায়ী মাঘ মাসে অমাবস্যার বিশেষ তাৎপর্য রয়েছে। এই অমাবস্যাকে মাঘী অমাবস্যা অথবা মৌনী অমাবস্যা নামে ডাকা হয়। এটি ফেব্রুয়ারি মাসের ৯ তারিখে পড়েছে এবছর। এই দিনে দান-ধ্যান করার প্রথা রয়েছে। এবং মনে করা হয়, নীরবতা পালন করলে এবং উপোস করলে তার সুফল মেলে। এবং জীবনে সুখ শান্তি বজায় থাকে।
জ্যোতিষ শাস্ত্র মতে, মৌনী অমাবস্যার দিনে বিশেষ কিছু কর্ম করলে শনির দোষ এবং কুণ্ডলীতে থাকা পিতৃদোষের খারাপ প্রভাব বহুগুণে কেটে যায়। এক নজরে জেনে নিন, এদিন কী কী শুভ কাজ অবশ্যই আপনার করা প্রয়োজন।

পুরাণে রয়েছে, মৌনী অমাবস্যার দিনে নদীতে গিয়ে স্নান করে সামর্থ্য অনুযায়ী দান করলে অপার পুণ্য অর্জন হয়। এই দিনে প্রয়াগরাজের সঙ্গমে স্নান করলে তার থেকে বেশি পুণ্যের আর কিছু হতে পারে না।
মৌনী অমাবস্যার দিনে সূর্যদেব ও পূর্বপুরুষের উদ্দেশে তিল এবং জল অর্পণ করলে অপার পুণ্যলাভ হয়। এতে পিতৃ দোষের অশুভ প্রভাব কমে যায়। মৌনৌ অমাবস্যার দিন দুপুর বারোটায় সূর্যদেব ও পিতৃপুরুষের ধ্যান করলে পুণ্য লাভ হয়।
এইদিন সূর্যদেবকে তামার পাত্রে লাল ফুল এবং অক্ষত সহ মন্ত্র জপ করে অর্পণ করুন। এর পাশাপাশি অশ্বত্থ গাছে জল দিন। কথিত আছে, এই বিশেষ দিনে ভগবান শ্রীবিষ্ণুর সঙ্গে অশ্বত্থ গাছে পূর্বপুরুষদের অধিষ্ঠান হয়। এই দিনে শনিদেবের পুজো করুন, তাহলে শনির কুপ্রভাব থেকে মুক্তি মিলবে।












Click it and Unblock the Notifications