বছরের শুরুতেই বক্রী হবে এই গ্রহ, কোন রাশির ব্যক্তিদের কপাল খুলতে চলেছে, জানুন
জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। মঙ্গল হল সম্পদ, বীরত্ব, সাহসিকতা, ভূমি, ক্রোধের কারক। মঙ্গল যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। মঙ্গলই হল গ্রহের সেনাপতি।
২০২৫ সালের জানুয়ারি মাসে মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে। তারপর মঙ্গল গ্রহ বক্রী হতে চলেছে। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোন রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলবে, জানুন।

ছবি সৌজন্য- pexels
মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এই সময় আপনি ব্যবসায়ক্ষেত্রে যা চাইছেন তাই করতে পারবেন। সাহস ও বীরত্ব বাড়তে থাকবে। মনের মানুষের সঙ্গে দেখা হবে। অমীমাংসিত প্রত্যেকটি কাজ হয়ে যাবে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন সকল রাশির ব্যক্তিদের কাছ থেকে। এই সময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন। তবে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন।
তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের এই সময়টি অত্যন্ত শুভ সময় শুরু হবে। এসময় আপনার ভাগ্যের দ্বার খুলবে। তাছাড়া চাকরি থেকে ব্যবসায় সফলতা আসবে। ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে পারেন। শিক্ষাক্ষেত্রে খুব সফলতা অর্জন করতে পারবেন। এই সময় ভালোভাবে সব কাজ করায় আপনার মানসিক চাপ আগের থেকে অনেক কমবে।
এসময় আপনি যদি ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও সুখী হবেন। অংশীদারিত্ব ব্যবসাতে বিনিয়োগ করতে পারবেন, সেখানেও লাভের মুখ দেখবেন।
সিংহ রাশি
সিংহ রাশি ব্যক্তিদের ব্যক্তিদের উপর মঙ্গল গ্রহের বিশেষ প্রভাব পড়বে। তাই আপনার আয়ও ক্রমশ বাড়তে থাকবে। কর্মক্ষেত্রে সম্মান প্রতিপত্তি বাড়বে। সহকর্মীরা আপনার কাজের বিশেষ প্রশংসা করবেন। শেয়ার বাজারে যদি বিনিয়োগ করেন কিংবা লটারি কাটেন সেখানে সাফল্যমেলার সম্ভাবনা রয়েছে। তবে যা করবেন মাথা ঠান্ডা রেখে করবার চেষ্টা করবেন।
কোনও কাজে পিছিয়ে যাবেন না আপনি। ভাগ্যের দ্বার খুলবে আপনার। আদালত সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল সেগুলি থেকে বেরোতে পারবেন। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। প্রেম জীবনে যারা যুক্ত তাদের শুভ সময় শুরু হবে। কেরিয়ার থেকে ব্যবসায় খুব সফলতা অর্জন করতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications