চলতি মাসেই মঙ্গলের প্রবেশ বৃষে, মঙ্গলময় হবে এই রাশির ব্যক্তিদের জীবন
চলতি মাসেই মঙ্গলের প্রবেশ বৃষে, মঙ্গলময় হবে এই রাশির ব্যক্তিদের জীবন
জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহ, নক্ষত্র নির্দিষ্ট সময় মতন তাদের ঘর পরিবর্তন করে থাকে। তাদের অন্য রাশিতে গমনের কারণে সকল রাশির ওপর বিশেষ প্রভাব ফেলবে। তা কারোর জন্য ইতিবাচক হতে পারে। কারোর জন্য নেতিবাচক হতে পারে। মঙ্গল গ্রহদের সেনাপতি । বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে এই গ্রহ। মঙ্গল ঘর পরিবর্তনের কারণে সমস্ত রাশির উপরেই প্রভাব ফেলবে। তবে তিন রাশির উপর বিশেষ প্রভাব ফেলবে এই গ্রহ। এই সময় তিন রাশির খুব শুভ সময়। জেনে নিন রাশিগুলি কী কী।

কর্কট রাশি
মঙ্গল ঘর পরিবর্তন করায় কর্কট রাশির জাতক-জাতিকাদের জীবনের শুভ ফল দেবে। এই রাশির একাদশ ঘরে প্রবেশ করবে মঙ্গল। যাকে জ্যোতিষশাস্ত্রে আয় ও লাভের ঘর বলে মনে করা হয়। এই সময়ে কর্কট রাশির জাতক-জাতিকাদের জীবনে আয়ের সময়। অর্থনৈতিকভাবে তারা খুব উন্নতি লাভ করতে পারবেন। যারা কর্মক্ষেত্রে যুক্ত তারা সব কাজে প্রশংসা পাবেন। সামাজিক কাজে যারা যুক্ত তারা জীবনে এগিয়ে যেতে পারবেন। যারা ব্যবসায়ে যুক্ত তারা নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। তবে এই সময় আপনারা শুভ কাজ করতে পারেন। আপনারা এই সময়ে মুক্ত পরতে পারেন। যা আপনাদের জন্য শুভ রত্ন বলে প্রমাণিত হবে।

সিংহ রাশি
মঙ্গল ঘর পরিবর্তন করায় সিংহ রাশির জাতক-জাতিকাদের জীবন খুব শুভ হবে। দশম ঘরে প্রবেশ করবে এই গ্রহ। এই ঘরকে ব্যবসা ও চাকরির ঘর বলে বিবেচিত। যারা বেসরকারিকাজে যুক্ত তাদের ইনক্রিমেন্ট ও পদোন্নতি বাড়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসায়ে যুক্ত তাঁরা নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সোনা ব্যবসায়ীরা আর্থিক দিকে শুভ হবে। এই সময় আপনাদের খুব গুরুত্বপূর্ণ। কোনোও চুক্তির সিদ্ধান্ত নিতে পারেন। যা আপনাদের জন্য খুব ভালো হবে। এই সময় আপনাদের জন্য খুব শুভ। যারা সরকারি চাকরি করেছেন তাদের বাইরে যেতে হতে পারে। বিদেশে যাত্রা করতে পারেন। নিজের জীবনকে আরোও সুন্দর করতে আপনি পান্না পড়তে পারেন। যা আপনার জন্য ভাগ্যবান রত্ন বলে প্রমাণিত হবে।

কন্যা রাশি
মঙ্গল ঘর পরিবর্তন করায় কন্যা রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। মঙ্গল কন্যা রাশির নবম ঘরে প্রবেশ করবে। যা ভাগ্য ও বিদেশের ঘর। এই সময় আপনি দূরে কোথাও ভ্রমণ করতে পারেন। বিদেশের সম্পত্তি কিনতে পারেন বা বিদেশে পড়াশোনা করতে যেতে পারেন। যা আপনার জন্য খুব শুভ হবে। যারা চাকরি করতে চাইছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাইছেন তাদের জন্য খুব শুভ সময়। আপনারা যেকাজেই হাত দেবেন, সে কাজেই সাফল্য পাবেন। তাই এই শুভ সময় নিজের ভালো কাজ শেষ করার চেষ্টা করুন। এই সময়ে হীরে পরতে পারেন। যা খুব শুভ রত্ন বলে প্রমানিত হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications