আগামী মাসেই বৃষে প্রবেশ মঙ্গলের, কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা কোন রাশির ব্যক্তিদের
আগামী মাসেই বৃষে প্রবেশ মঙ্গলের, কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা কোন রাশির ব্যক্তিদের
জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল গ্রহকে বিশেষ বলে মনে করা হয়। আবার সেই সঙ্গে খুব শুভ বলে মানা হয়। শ্রাবণ মাসকেও কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই মাসে ভগবান শিবের উপাসনা করা হয়। আর এই শ্রাবণ মাসেই বুধ, সূর্য, শুক্র গ্রহ তাঁদের ঘর পরিবর্তন করবে। অগাস্ট মাসের ১২ তারিখ পর্যন্ত চলবে শ্রাবণ মাস। ১০ অগাস্ট মঙ্গল গ্রহ ঘর পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে। এই সময়ে কোন কোন রাশি জীবনে শুভ সময় উপস্থিত হবে।

বৃষ রাশি
মঙ্গল ঘর পরিবর্তন করার সময় শুভ সময় শুরু হবে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে। এই সময় আপনি বিপদ থেকে মুক্তি পাবেন। শ্ত্রুদের পরাজিত করতে পারবেন। দৃঢ়তার সঙ্গে কাজ করতে পারবেন। যারা পড়াশোনা করছেন তাদের জন্য খুব শুভ সময় উপস্থিত। যদি কেউ এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে জীবনে এগোতে পারবেন। যারা ব্যবসা করছেন তাদের জীবনে শুভ সময় উপস্থিত হবে।

কর্কট রাশি
আর্থিক দিকে উন্নতি হবে এই রাশির ব্যক্তিদের। যদি কেউ ঋণ দিয়ে থাকেন কাউকে সেই ঋণ থেকে আপনি বেরোতে পারবেন। চাকরির সম্ভাবনা রয়েছে অনেকের। যারা চাকরি করছেন সেখানে আপনারা বেশ প্রশংসিত হবেন। বসের চোখে থাকবেন ভালো থাকবেন। আপনি এই সময় আপনার ব্যবসাতে অনেক উন্নতি করতে পারবেন। যারা বেসরকারি কাজে কর্মরত তাদের জীবনে শুভ সময় উপস্থিত। কর্মক্ষেত্রে এই সময় আপনার ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিংহ রাশি
মঙ্গলের ঘর পরিবর্তনের কারণে জীবনে ভালো সময় এসেছে। তাদের আর্থিক দিকে উন্নতির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে তাদের শক্তি ও সাহস আরোও বাড়বে। যারা এই সময় চাকরি এবং ব্যবসাক্ষেত্রে যুক্ত উভয় ক্ষেত্রেই তারা সাফল্য পাবেন। তাদের পরিবেশ অনুকূল থাকবে। যারা এখনোও অবিবাহিত তাদের বিয়ের সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার স্বাস্থ্য ভালো যাবে। সমাজে আপনার প্রতিপত্তি বাড়বে। সেইসঙ্গে আপনার সম্মানও বাড়বে। আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন।

ধনু রাশি
মঙ্গলের ঘর পরিবর্তনের কারণে ধনু রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে খুব ভালো সময় উপস্থিত। এই সময় তারা যেখানে পরীক্ষা দেবেন সেখানেই তারা সাফল্য লাভ করতে পারবেন। তাছাড়া যারা ব্যবসা করতে চাইছেন বা নতুন ব্যবসায় বিনিয়োগ করতে চাইছেন তাদের জন্য খুব ভালো সময়। সকল কাজে আপনি সুফল পাবেন। ভবিষ্যতে আপনি উন্নতি করতে পারবেন। সন্তানের জন্য চিন্তা করতে হবে না সে পড়াশোনায় যথেষ্ট ভালো ফল লাভ করতে পারবেন। তারা সকল কাজে সাহস নিয়ে এগিয়ে যেতে পারবে।

কুম্ভ রাশি
এই রাশির ব্যক্তিরা জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। মনের বাসনা পূরণ হবে আপনাদের। শত্রুরা আপনাদের কোনও কাজে পরাজিত করতে পারবে না। পারিবারিক এবং সামাজিক কাজে সুনাম বৃদ্ধি হবে। তাছাড়াও পরিবারের সদস্যদের পূর্ণ সমর্থন পাবেন। দাম্পত্য জীবনে সুখী হবেন আপনারা। এই সময়ে নতুন সম্পত্তি কিনতে পারেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications