শ্রাবণ মাসের শনিবার নক্ষত্র বদল করবে মঙ্গল, জীবনের বাধা চূর্ণ হতে চলেছে কাদের
জ্যোতিষশাস্ত্রে, মঙ্গল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। মঙ্গলকে অত্যন্ত শুভ গ্রহ বলেই ধরা হয়। আর মঙ্গল যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন বারো রাশির ব্যক্তিদের উপর ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে। বৃষ ও বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। বর্তমানে মঙ্গল কৃত্তিকা নক্ষত্রে রয়েছে।
জুলাই মাসের ২৬ তারিখ পর্যন্ত একই নক্ষত্রে বিরাজ করবে মঙ্গল। ২৭ জুলাই মঙ্গল রোহিনী নক্ষত্রে প্রবেশ করবে। গ্রহের রাজপুত্র মঙ্গল ২২ অগাস্ট পর্যন্ত এই নক্ষত্রই থাকবে। মঙ্গল নক্ষত্র পরিবর্তন করে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে, কাদের ভাগ্যের দ্বার খুলবে, জানুন।

- মেষ রাশি
মঙ্গলের কৃপায় মেষ রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। ভাগ্যের দ্বার খোলা থাকবে আপনার। নতুন সম্পত্তিকে কেনার সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। এই সময়ে কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। এসময় আপনি ভগবান শিবকে মধু দিয়ে স্নান করাতে পারেন।
- বৃষ রাশি
বৃষ রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। আপনার আর্থিক দিকে লাভ হবে। নতুন গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনি যদি লটারি কাটেন বা শেয়ারবাজারে বিনিয়োগ করতে যান, করতে পারেন। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে।
আপনি পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক রেখে চলতে পারবেন। বাবা-মায়ের সঙ্গে ভালো থাকায় আপনার মানসিক চাপ অনেকটা কমবে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। সেখানেও লাভের মুখ দেখবেন এই রাশির জাতকরা।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের অধিপতি হল মঙ্গল। মঙ্গলের ঘর পরিবর্তনে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লাভ হবেই। বন্ধুদের বিশেষ সুবিধা পেতে চলেছেন আপনি। তাছাড়া এই সময়টি আপনার জন্য খুব শুভ সময় শুরু হবে। আপনি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করেন, সেখান থেকে লাভ করতে পারবেন। তবে অবশ্যই মাথা ঠাণ্ডা রেখে চলার চেষ্টা করুন।
- মকর রাশি
মকর রাশির ব্যক্তিদের খুব শুভ সময় শুরু হবে। ভগবান শিবের বিশেষ পুজার আয়োজন করবেন আপনারা। এসময় হনুমান চালিশা পড়তে পারেন। আর্থিক দিকে খুব লাভ হবে। বাবা-মায়ের সঙ্গেও শুভ সম্পর্ক বজায় চলতে পারবেন। কারোর সঙ্গে অযথা তর্কাতর্কিতে জড়াবেন না। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, যেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications