মঙ্গল মীন রাশিতে প্রবেশ করবে! কোন কোন রাশির ওপর কী প্রভাব পড়বে, জেনে নিন

মঙ্গল মীন রাশিতে প্রবেশ করবে! কোন কোন রাশির ওপর কী প্রভাব পড়বে, জেনে নিন

মঙ্গল কুম্ভ রাশি ছেড়ে ১৭ মে সকাল ৯ টা ৩০ মিনিটে মীন রাশিতে প্রবেশ করবে। এই রাশিতে ২৭ জুন সকাল ৫ টা ৩৯ মিনিটে পর্যন্ত যাত্রা থাকবে। তারপর মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করবে। মঙ্গলের যাত্রা কিন্তু সমস্ত রাশির ওপর প্রভাব ফেলবে। খারাপ ভালো মিলিয়েই প্রভাব ফেলবে। জেনে নিন জ্যোতিষশাস্ত্র মতে কী কী প্রভাব পড়বে ১২ রাশির ওপর।


মেষ রাশি

মেষ রাশি

মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থান করবে এই রাশির। আর এই কারণে এই রাশির ব্যক্তিদের প্রচন্ড দৌড়াদৌড়ির মধ্য দিয়ে যেতে হবে। অতিরিক্ত ব্যয় হবে। কাউকে বেশি টাকা ধার দেবেন না এই সময়ে। কারণ ওই টাকা ফেরত পেতে আপনার অনেক কষ্ট হবে। এই সময় আপনি অযথা কারোর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়বেন না। বিদেশী বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন থেকে সুসংবাদ পেতে পারেন। তবে দূরে কোথাও ঘুরতে যাও আপনি এড়িয়ে চলুন। এই সময় আপনার দুর্ঘটনার প্রবল সম্ভাবনা রয়েছে, সতর্ক থাকুন।

 বৃষ রাশি

বৃষ রাশি

একাদশ ঘরে প্রবেশ করবে মঙ্গল। বৃষ রাশির জাতক-জাতিকাদের মঙ্গলের প্রভাবে সমস্ত ঝামেলা কেটে যাবে। আপনি জীবনে যা চাইছেন সেটা করতে পারবেন। যে কাজে হাত দেবেন সেখানেই সাফল্য পাবেন। উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় চাকরিতে আরোও ভালো সুযোগ পাবেন। কর্মসংস্থানে উন্নতি হবে। ব্যবসায়ে সফল হবেন।

মিথুন রাশি

মিথুন রাশি


দশম ঘরে অবস্থান করবে মঙ্গল। তাই এই রাশির জাতক-জাতিকাদের ভালো সময়। জীবনে আপনারা অনেক কিছু পাবেন। পিতা-মাতার স্বাস্থ্যের দিকে যত্ন নিন। আপনার আয় বাড়বে। দীর্ঘদিন ধরে ধার দেওয়া টাকা আপনি হঠাৎই ফেরত পেয়ে যাবেন। নতুন কোনোও ব্যবসা টাকা নিয়োগ করতে চাইলে করতে পারেন। এই সময়ে আপনার প্রেমের সম্পর্ক খুব ভালো হবে তবে, বিয়ের সিদ্ধান্ত নিতে গেলে আপনি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

 কর্কট রাশি

কর্কট রাশি

নবম ঘরে অবস্থান করবে মঙ্গল। তাই এই রাশির জাতক-জাতিকাদের ধর্ম ও আধ্যাত্মিকতার দিকে বেশ এগিয়ে যাবেন। ধর্মীয় কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন। বিদেশি কোম্পানিতে কাজের জন্য যেতে চাইছেন, যেতে পারেন। যেকোনও কাজে আপনি সফল হবেন। আপনার সাহস ও বীরত্বের জন্য আপনি অনেকদূর পৌঁছতে পারবেন। আপনার জীবনে যা চাইছেন সেটাই পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন। তাই এই সময় আপনি আপনার শুভ কাজ শেষ করুন।

 সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশিতে অষ্টম ঘরে অবস্থান করে মঙ্গল। আপনাকে অপত্যাশিতভাবে উত্থান-পতনের মুখোমুখি ফেলবে। আপনি যদি এই সময়ে মাথা ঠাণ্ডা রেখে চলেন, তাহলে সেই কাজে সাফল্য পাবেন। মঙ্গলের প্রভাবে আপনার জন্য সর্বদা শুভ হবে। কর্মক্ষেত্রে আপনি মন দিয়ে কাজ করুন। আপনার জীবনের সাফল্য আসবেই। নতুন বাড়ি গাড়ি কিনতে পারেন, তবে ভেবেচিন্তে যা করবেন সেটা সিদ্ধান্ত নেবেন।

কন্যা রাশি

কন্যা রাশি

সপ্তম ঘরে অবস্থান করবে মঙ্গল। মঙ্গলের মিশ্র প্রভাব পড়বে এই রাশির ওপর। ব্যবসায় অগ্রগতি হবে। বৈবাহিক জীবনে কিছু তিক্ততা থাকবে। শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সম্পর্কের অবনতি দেখা দেবে। তবে মানিয়ে চলার চেষ্টা করুন। চাকরিতে পদোন্নতি ও সম্মান বৃদ্ধি পাবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভালো সময়। তাদের জীবনে খুব ভালো সময়।

তুলা রাশি

তুলা রাশি

ষষ্ঠ ঘরে অবস্থান করবে মঙ্গল। এই সময় আপনার শুভ সময়। এই সময় আপনি পরিবারের কারো থেকে খুব ভালো সংবাদ পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনার ছেলে বা মেয়ে যদি অংশগ্রহণ করে সে ভালো সাফল্য করতে পারবেন। জীবনে আপনি ভালো থাকতে পারবেন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

পঞ্চম ঘরে অবস্থান করবে মঙ্গল। সন্তান তার দায়িত্ব পালন করবে। নব বিবাহিত দম্পতিদের সন্তানের যোগ রয়েছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের ভালো সময়। পরিবারের জ্যেষ্ঠ সদস্য ও বড় ভাইয়ের সঙ্গে বিবাদে যাবেন না। নিজের শরীরের প্রতি যত্ন নিন। বিদেশে যেতে চাইলে যেতে পারেন।

ধনু রাশি

ধনু রাশি

চতুর্থ ঘরে অবস্থান করবে মঙ্গল। এই সময় আপনার খুব ভালো সময়। আনন্দের সময় আপনি যদি বাড়ি বা যানবাহন কিনতে চান কিনতে পারেন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে খুব ভালো ভাবে সিদ্ধান্ত নেবেন। আপনি পুরনো সম্পত্তি ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক অশান্তি থেকে দূরে থাকুন। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সহযোগিতা পাবেন।

মকর রাশি

মকর রাশি

তৃতীয় ঘরে অবস্থান করবে মঙ্গল। এর প্রভাবে আপনি জীবনে অনেক দূর এগোতে পারবেন। অদম্য সাহস এর জন্য আপনি যে কোনোও কঠিন কাজ করতে পারবন আপনি। আপনি যদি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাজে কর্মরত হন তাহলে জীবনের সাফল্য পাবেন। বেসরকারি চাকরিতে যেতে গেলে জীবনের সাফল্য আসবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করবে মঙ্গল। এই কারনে আপনার জীবনের উত্থান-পতন লেগেই থাকবে। আপনি নিজেকে নিয়ন্ত্রণে রেখে কাজ করবেন। মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। তবে কাজে সফলতা পাবেন। শত্রুরা আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। তাই সবদিক ভেবে চিন্তে বা রাখবেন। স্বাস্থ্য সম্পর্কে সচেতন হোন।

মীন রাশি

মীন রাশি

আপনার জীবনে ভালো সুযোগ আসবে। তবে সমস্যা বাড়বে। আধ্যাত্মিক উন্নতি হয়। নতুন দম্পতির সন্তান যোগ রয়েছে। সামাজিক কাজে দায়িত্ব পালন করবেন। তবে মাথা ঠান্ডা করে কাজ করার চেষ্টা করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+