মঙ্গল গোচরে সাফল্যের মুখ দেখবেন এই রাশির ব্যক্তিরা, আপনিও কী রয়েছেন সেই তালিকায়

মঙ্গল গোচরে সাফল্যের মুখ দেখবেন এই রাশির ব্যক্তিরা, আপনিও কী রয়েছেন সেই তালিকায়

জ্যোতিষশাস্ত্রে মঙ্গলের একটি বিশেষ গুরুত্ব রয়েছে । যখন সে ঘর পরিবর্তন করে তখন রাশিকে বিশেষভাবে প্রভাবিত করে সে। সেটি কারোর জন্য শুভ হতে পারে , আবার কারোর জন্য অশুভ হতে পারে। মঙ্গল গ্রহকে সাহস, শক্তি, জমি, বিবাহ কারক বলেই আমরা জানি। নভেম্বর মাসের ১৩ তারিখ মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে। আর এই সময় বারো রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে এই গ্রহ। তবে পাঁচ রাশির উপর শুভ প্রভাব ফেলবে মঙ্গল। জেনে নেই কোন কোন রাশি রয়েছে সেই তালিকায়।

মেষ রাশি

মেষ রাশি

মঙ্গলের ঘর পরিবর্তনে এইরাশির জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু। এরা কর্মক্ষেত্রে অনেকটাই এগিয়ে যেতে পারবেন। ব্যবসাক্ষেত্রে সাফল্য পাবেন। নতুন ব্যবসায়ে বিনিয়োগ করলে জীবনে অনেক উন্নতি পাবেন । জীবনে অনেক প্রশংসা পাবেন, তবে এ সময়ের মাথা ঠান্ডা করে রেখে রাগ নিয়ন্ত্রণে রেখে কাজ করুন তবেই আপনার জীবনে সাফল্য আসবে।

 সিংহ রাশি

সিংহ রাশি

এই রাশির ব্যক্তিদের অনেক ইচ্ছা পূরণ হবে। তারা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। প্রত্যেকটি কাজে সফলতা পাবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনাদের সুখ বজায় থাকবে। এই সময় আপনার স্ত্রী আপনাকে যথেষ্ট সম্মান করবেন এবং ভালবাসবেন।

কন্যা রাশি

কন্যা রাশি

মঙ্গলের ঘর পরিবর্তনের কন্যা রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে অনেক লাভ হবে। তারা প্রত্যেকটি কাজে পদোন্নতি করতে পারবেন। ক্রমশ অংশীদারিত্ব কাজে বিনিয়োগ করলে আপনাদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন,সেখান থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

মকর রাশি

মকর রাশি

মঙ্গলের ঘর পরিবর্তনে জীবনের সাফল্যের সময় শুরু এই রাশিদের। এই সময় যেসব শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য খুব শুভ সময়। কারণ তারা যদি চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেন তাদের সেখানে সাফল্য আসবে। তাছাড়া আপনারা লটারি কাটতে পারেন তা মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা যদি নতুন ভাবে বিনিয়োগ করেন সেখানেও আপনি আর্থিক দিকে অনেক উন্নতি করতে পারবেন। জীবনে সমস্ত বাঁধা আপনার কেটে যাবে।

 মীন রাশি

মীন রাশি

মঙ্গলের ঘর পরিবর্তনে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু। এই সময় আপনারা জমি, বাড়ি, ক্রয়- বিক্রয় করতে পারেন। ভালো চুক্তিতে সই করতে পারেন। যারা এখনোও অবিবাহিত তাদের বিবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনি আপনার বাবা-মায়ের পূর্ণ সমর্থন পাবেন। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে কাজ করার চেষ্টা করুন। তবে অবশ্যই এই সময় মাথা ঠান্ডা রেখে চলবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+