মঙ্গল গোচর: মঙ্গলের কৃপায় ভাগ্য ফিরতে চলেছে কোন কোন রাশির জাতকদের?
মঙ্গল গ্রহ মিথুন রাশিতে গমন করবে। ৬৯ দিন থাকবে সে একই রাশিতে। এই সময় কিছু রাশির জাতক-জাতিকাদের ওপর ইতিবাচক প্রভাব পড়বে। জেনে নিন সেই রাশির মধ্যে কারা রয়েছেন।
জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। মঙ্গলকে আমরা সাহস, সাহসিকতা, বীরত্ব, সম্পত্তির কারক বলেই জানি। মঙ্গল গ্রহ যখন তার নিজের স্থান পরিবর্তন করে তখন সকল রাশির উপরে বিশেষ প্রভাব ফেলবে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচক হতে পারে। চলতি মাসে এই মঙ্গল গ্রহ মিথুন রাশিতে গমন করবে। ৬৯ দিন থাকবে সে একই রাশিতে। এই সময় কিছু রাশির জাতক-জাতিকাদের ওপর ইতিবাচক প্রভাব পড়বে। জেনে নিন সেই রাশির মধ্যে কারা রয়েছেন।

মকর রাশি
মঙ্গল ঘর পরিবর্তন করে মকর রাশির ব্যক্তিদের ওপর শুভ প্রভাব পড়বে। মঙ্গল আপনার রাশি ষষ্ঠ ঘরের অধিপতি। এসময় আপনার জীবনের সাফল্য আসবে। শরীর ভালো থাকবে। চাকরির জন্য বেশি চিন্তা করতে হবে না। সাংবাদিক, গণমাধ্যমের সঙ্গে যারা যুক্ত তাদের জীবনে উন্নতির সময় শুরু হবে। আর্থিকভাবে তারা জীবনে উন্নতি করতে পারবেন। যারা মার্কেটিং, লেখালেখির সঙ্গে যুক্ত তাদের জীবনের সাফল্যের সময়। সহকর্মীদের পূর্ণ সমর্থন আপনি পাবেন।সকল কাজে এগিয়ে যেতে পারবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার।

মেষ রাশি
মঙ্গল আপনার তৃতীয় ঘরের অধিপতি। তাই আপনার ক্রমশ বীরত্ব, সাহস বাড়তে থাকবে। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। ভাইবোনদের পূর্ণ সমর্থন পাবেন। যারা ব্যবসা সঙ্গে যুক্ত তাদের জীবনের সাফল্য আসবে। বিদেশে যাত্রা করতে পারেন, সেখান থেকে আপনার আর্থিক লাভ হবে। যারা চাকরিপ্রার্থী তাদের চাকরি পেয়ে যাওয়ার সুযোগ রয়েছে। যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা দেন সেখানে সাফল্য মেলার সম্ভাবনা রয়েছে। সকল কাজে সম্মান বৃদ্ধি হবে আপনার। কাজের ব্যাপারে আপনাকে অত চিন্তা করতে হবে না। স্বাস্থ্য আপনার ভালোই যাবে। বিদেশে বাড়ি, গাড়ি কিনতে পারেন।

কন্যা রাশি
এই রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় তাদের চাকরিতে খুব উন্নতি হবে। যারা ব্যবসা করছেন তাদের জীবনে সাফল্যের সময় শুরু। আপনি নতুন কাজের কোনও অর্ডার পেতে পারেন। আপনি আপনার বেসরকারি চাকরি যারা করছেন তাদের ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময়ে সন্তানের জন্য সুখ পেতে পারেন আপনি। আপনার জীবনে আয় ক্রমশ বাড়তে থাকবে। আয়ের উৎস খুঁজে পাবেন। আপনি ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পরিবেশ আপনার অনুকূলে থাকবে। দাম্পত্য থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications