মঙ্গলের ঘর বদলে নতুন ব্যবসা শুরু করার আগে দু’বার ভাববেন এই রাশির ব্যক্তিরা, কিন্তু কেন, জানুন

মঙ্গলকে সাহস, সাহসিকতা, বীরত্ব, বিবাহের কারক বলে মনে করা হয়। মঙ্গল যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে। অক্টোবর মাসের ২০ তারিখ মঙ্গল তার স্থান পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে।

ডিসেম্বর মাসের ৬ তারিখ পর্যন্ত একই রাশিতে বিরাজ করবে সে। তারপর সে অন্য রাশিতে প্রবেশ করবে। এসময়ে কর্কট রাশিতে মঙ্গলের গমনের কারণে অষ্টম ও সুষ্ঠু ঘরের থেকে অবস্থান করবে শনি। আর যে কারণে তৈরি হবে 'ষড়ষ্টক যোগ’। এই যোগ অত্যন্ত অশুভ। কাদের খারাপ সময় শুরু হবে, জানুন।

business loss

  • মেষ রাশি

মঙ্গল মেষ রাশির অধিপতি। তাই এসময়ে এই রাশির জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। কেরিয়ার থেকে ব্যবসায় নানান সমস্যা আসবে। এসময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন।

খরচ বাড়তে থাকবে। তাই বাড়তি খরচে লাগাম দেওয়ার চেষ্টা করুন। মনের গুপ্ত একদমই পূরণ হবে না আপনার। পারিবারিক জীবনেও আপনাকে অশান্তির মধ্যে দিয়ে যেতে হবে। বাবা মায়ের সঙ্গে ঝগড়া, অশান্তি লেগে থাকবে। তাই মাথা ঠান্ডা রেখে চলুন।

  • সিংহ রাশি

সিংহ রাশির ব্যক্তিদের কর্মক্ষেত্রে অশান্তির পরিবেশ বজায় থাকবে। এসময় আপনার জীবনে নানান সমস্যা আসবে। খরচ বাড়তে থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে অশান্তি হতে থাকবে। সম্পর্কে টানাপোড়ন তৈরি হবে। যে কারণে আপনার মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। এসময় পায়ের ব্যথায় ভুগতে পারে আপনাকে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।

  • ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকাদের জীবন উত্থান পতনের মধ্য দিয়ে যাবে । এভাবে কোনও কাজে লাভ করতে পারবেন না। কর্মজীবনে নানান সমস্যা আসবে। এমনকি ব্যবসায় অর্থক্ষতি হতে পারে। এসময় দূরে কোথাও ঘুরতে গেলে বাবা-মায়ের বিশেষ পরামর্শ নিয়ে যাবেন। গাড়ি চালালে সাবধানে চালান। আপনার জীবনে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ আগের থেকে অনেক বাড়বে।

  • মীন রাশি

মীন রাশির জাতক জাতিকাদের ব্যবসায় ক্ষতি হবে। এমনকি আপনি যদি সোনা ব্যবসায়ী হন, সেখানেও নানান সমস্যা আসবে। বিবাহিত জীবনে খুব অসুবিধা হবে আপনার। এই সময় কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। জীবনে নানান সমস্যার মধ্যে পড়তে হতে পারে আপনাকে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+