মঙ্গল গোচরে কোন রাশির ব্যক্তিদের জীবন মঙ্গলময় হতে চলেছে, দেখুন

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, আবার কারোর জন্য নেতিবাচক হতে পারে। মঙ্গল গ্রহেরও কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে, মঙ্গলকে আমরা সেনাপতি গ্রহ বলেই জানি। এই গ্রহকে ক্রোধ, যুদ্ধ, অস্ত্র, সাহস বীরত্বের প্রতীক বলেই জানি।

কবে ঘর পরিবর্তন করবে মঙ্গল

কবে ঘর পরিবর্তন করবে মঙ্গল

১০ মে কর্কট রাশিতে গমন করতে চলেছে মঙ্গল। কর্কট রাশিতে গমনের সঙ্গে সঙ্গে কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে উন্নতির পথ খুলে যাবে, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

কোন সময়ে অন্য রাশিতে গমন করবে সেনাপতি মঙ্গল

কোন সময়ে অন্য রাশিতে গমন করবে সেনাপতি মঙ্গল

জ্যোতিষশাস্ত্র অনুসারে, মঙ্গল বর্তমানে মিথুন রাশিতে বসে রয়েছে। ৯ মে পর্যন্ত এই রাশিতেই থাকবে মঙ্গল। ১০ মে মঙ্গল মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে রাত ২ টো ১৩ মিনিটে। এবং ১ জুলাই রাত ২ টো ৩৭ মিনিটে সিংহ রাশিতে প্রবেশ করবে সে।

কন্যা রাশি

কন্যা রাশি

জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল গ্রহ পরিবর্তন করায় কন্যা রাশির জাতক-জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। এসময়ে মঙ্গল আপনার ১১ তম ঘরে প্রবেশ করবে। তাই এ সময় আপনার আটকে থাকা সব কাজ হয়ে যাবে। আপনি আর্থিকভাবে খুব উন্নতি করতে পারবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সকল কাজে এগিয়ে যেতে পারবেন। দাম্পত্য জীবনেও সুখের মুখ দেখবেন আপনি।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

মঙ্গল আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করবে। তাই এসময় আপনার জীবনে সাফল্যের সময় শুরু হবে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে আপনি খুব সফলতা অর্জন করতে পারবেন। পরিবারের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। সকল কাজে সাফল্য মিলবে আপনার। মাথা ঠান্ডা রেখে যে কাজ করবেন সে কাজেই সফলতা মিলবে আপনার।

মীন রাশি

মীন রাশি

জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল গ্রহ ঘর পরিবর্তন করায় মীন রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময়ে আপনার পঞ্চম ঘরে প্রবেশ করবে মঙ্গল। তাই আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। জীবনে প্রতিটি কাজে আপনি অনেকদূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। যদি আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষা দেন সেখান থেকে সাফল্য মেলার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিকে লাভ হবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+