মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করবে! কোন কোন রাশির জীবনে শুভ সময় শুরু, জানেন

মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করবে! কোন কোন রাশির জীবনে শুভ সময় শুরু, জানেন

জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে অন্য রাশিতে প্রবেশ করে। এই সময়ে কোনও রাশির জন্য শুভ সময় আবারও কারোর অশুভ সময় শুরু। মঙ্গল ২৭ জুন তার নিজস্ব রাশি মেষ রাশিতে প্রবেশ করবে। আর এই সময়ে বিশেষ প্রভাব পড়বে সকল রাশির ওপর। আর এই সময় তিন রাশির ওপর বিশেষ প্রভাব পড়বে মঙ্গলের। জেনে নিন কোন কোন রাশির শুভ সময় শুরু।

মিথুন রাশি

মিথুন রাশি

মঙ্গল এই রাশির একাদশ ঘরে অবস্থান করবে। যাকে বলা হয় আয় ও লাভের ঘর। এই সময়ে আপনার আয় খুব ভালো হবে। এছাড়াও ব্যবসায়ে খুব শুভ হবে। এই সময়ে আপনার আর্থিক দিকও বেশ উন্নতি হবে। কর্মক্ষেত্রে আপনার শুভ পরিবর্তন হবে। যার কারণে আপনি অফিসে প্রশংসিত হতে পারেন। এছাড়াও, আপনি এই সময়ে সিনিয়রের সমর্থন পাবেন। এই সময়ে আপনি আপনার জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন। এছাড়াও, অংশীদারিত্বের কাজে সাফল্য আসতে পারে। এই সময়ে যারা পুলিশ, সেনাবাহিনী বা আধাসামরিক বাহিনীতে চাকরি করেন এই সময়টি আপনাদের জন্য খুব শুভ হবে। এই শুভ সময়ে আপনি পান্না পরতে পারেন।

 কর্কট রাশি

কর্কট রাশি

এই রাশির দশম ঘরে মঙ্গল গমন করবে। যাকে কর্ম ও চাকরির ঘর বলা হয়। এই সময়ে আপনি একটি নতুন কাজের প্রস্তাব পেতে পারেন। যারা চাকরি করছেন তাদের পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়েও লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে নতুন কোনও বড় চুক্তি হতে পারে। নতুন ব্যবসায় এই সময় বিনিয়োগ করতে পারেন। এই সময় বেশ শুভ সময়। প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে পারেন, তাহলে সাফল্য মিলবে। এই সময়ে আপনি জারকন পরতে পারেন।

সিংহ রাশি

সিংহ রাশি

মঙ্গল এই রাশির নবম ঘরে অবস্থান করবে। যাকে বলা হয় ভাগ্যের ঘর। এই সময় ভাগ্যে আপনার পূর্ণ সমর্থন করবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলোও শেষ করতে পারবেন। কর্মক্ষেত্রে কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। সেই সঙ্গে পরিবারের সমর্থনও পাবেন। তবে, বাড়তি খবর বাড়তে পারে। সূর্য ঘর পরিবর্তন করায় জীবনে বেশ সুফল আসবে। তারা সকল কাজে সাফল্য পাবেন। তাদের বিদেশে যেতে হতে পারে। শত্রুদেরকে পরাজিত করতে পারবেন। কর্মজীবনের সুবিধা পাবেন। কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য পাবেন। আর্থিক দিকে আপনাদের আরও শক্তিশালী হবে। নতুন চাকরির প্রস্তাব পাবেন। চাকরিতে আপনার স্থান পরিবর্তন হতে পারে। দূরে কোথাও আপনাকে বদলি হতে পারে। তবে চাকরি ক্ষেত্রে আপনার ইনক্রিমেন্ট বাড়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে আপনি প্রবাল পরতে পারেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+