মঙ্গলের নক্ষত্র বদলে লটারির ভাগ্য খুলবে কোন রাশির ব্যক্তিদের, জানুন
জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহ যখন ঘর বদল করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কখনও কোনও রাশির ব্যক্তিদের জন্য সুখের হয়। আবার কোনও রাশির ব্যক্তিদের জন্য সমস্যারও হয়। মে মাসে মঙ্গল গ্রহ তার ঘর বদল করবে। ১২ মে মঙ্গল সকাল ৮ টা ৫৫ মিনিটেই অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে।
৭ জুন পর্যন্ত একই নক্ষত্রে থাকবে সে। তারপর কর্কট রাশিতে প্রবেশ করবে। এই গ্রহ যখন নক্ষত্র বদল করে তখন সকল রাশির ব্যক্তিদের ওপর নানান প্রভাব ফেলে। জানুর মঙ্গলের নক্ষত্র বদলে কোনও রাশির জাতক-জাতিকাদের পরিবেশ সুখের হবে। কাদের জীবনেই বা সমস্ত সমস্যা কাটবে।

মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের উপর মঙ্গল গ্রহের শুভ প্রভাব পড়ায় আপনাদের আর্থিকদিকে খুব লাভ হবে। মানসিক চাপ আগের থেকে অনেকটাই কমবে। শুধু তাই নয় পরিবারে সুখ, শান্তিও বিরাজ করবে। যারা অবিবাহিত রয়েছেন, তাদের জন্য সুখের সময়। এসময় দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। এই সময়ে যদি ভাইবোনেরা একসঙ্গে ব্যবসার কাজ করেন, তাহলে জীবনে এগিয়ে যেতে পারবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। বিবাহিত জীবনেও সুখ লেগে থাকবে। পরিবারে সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। আপনার অর্থপ্রাপ্তিও নিশ্চিত।
তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের ওপর মঙ্গল গ্রহের শুভ প্রভাব পড়বে। এই সময় আপনাদের পরিবারের সকলের সঙ্গে যে মতবিরোধ লেগেছিল তা কেটে যাবে। মাথাব্যথার সমস্যায় যে আপনি ভুগছিলেন তা থেকে বের হতে পারবেন। এসময় শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। যদি আপনি কোনও জমি বা বাড়ি কেনার পরিকল্পনা করেন, তাহলে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে নেবেন। বিবাহিত জীবনেও সুখী হবেন আপনি। শরীর আপনার এসময় ভালোই থাকবে। ব্যবসায় বিনিয়োগ করার আগে সাবধান হোন আপনিও।
মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের আর্থিকদিকে খুব লাভ হবে। কেরিয়ার থেকে ব্যবসায় লাভ করতে পারবেন। এসময় মঙ্গল গ্রহের শুভ প্রভাবে আপনার খরচ নিয়ন্ত্রনে থাকবে। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়বেন না। বাজারে আটকে থাকা টাকা তুলতেও আপনার কোনও রকম অসুবিধা হবে না। বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications