মঙ্গল গোচরে জীবন বদলাবে কাদের, জন্মকুণ্ডলীতে এই গ্রহকে শক্তিশালী করতে কী করবেন

মঙ্গল গ্রহকে অত্যন্ত শুভ গ্রহই বলে মনে করা হয়। এই গ্রহের নক্ষত্র বদল কিংবা ঘর পরিবর্তন সকল রাশির ব্যক্তিদের ওপর নানান প্রভাব ফেলে। সেটি কখনও কোনও রাশির ব্যক্তিদের জন্য সুখের হয়, আবার কারোর জন্য তা নেতিবাচক হয়।

মঙ্গল হল শক্তি, সাহসের কারক। ১২ এপ্রিল মঙ্গল গ্রহ শনির পুষ্য নক্ষত্রে গোচর করবে। যার শুভ ও অশুভ প্রভাব পড়বে সকল রাশির ব্যক্তিদের উপর। এসময় কোনও রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ সময় শুরু হচ্ছে, জানুন।

Mars Astrology


কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের উপর মঙ্গল গ্রহের শুভ প্রভাব পড়বে। এসময় সোনা ব্যবসায়ীরা যা চাইবেন তাই করতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। সমাজে সম্মান বাড়তে থাকবে। কাজের জায়গায় আপনার প্রশংসা সকলে করবেন। তাছাড়াও জীবনে এগিয়ে যেতে পারবেন। বিবাহিত জীবনেও সুখ বজায় থাকবে আপনার। আর্থিক দিকে লাভ হবে। মানসিক চাপ অনেকটাই কমবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। মনের মানুষের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।

কন্যা রাশি

কন্যা রাশির জাতক জাতিকাদের ওপর শুভ প্রভাব ফেলবে মঙ্গল। পরিবারের সঙ্গে সুখেই থাকতে পারবেন। এসময় যারা প্রেমের সম্পর্কে যুক্ত তাঁদের ভালো সময়। এসময় আপনি দূরে কোথাও ঘুরতে গেলে, সাবধানে যাবেন। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন। কর্মজীবনে খুব লাভ করতে পারবেন। তাছাড়া মাথা ঠান্ডা রেখে ব্যবসার সমস্ত কাজ করবার চেষ্টা করুন। দূরে কোথাও ঘুরতে গেলে অবশ্যই সাবধানে যাবেন।

তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকাদের ওপর মঙ্গল গ্রহের শুভ প্রভাব পড়বে। এই সময় ভাগ্যের দ্বার খুলবে আপনার। চাকরিতে পদোন্নতি নিশ্চিত। সমাজে সম্মান বাড়বে। ব্যবসায়ীদের লাভ হবে। আপনারা পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন। তাছাড়া আপনি যদি নতুন ব্যবসায় বিনিয়োগ করতে চান, করতে পারেন। সেখান থেকেও লাভের মুখ দেখবেন এই রাশির ব্যক্তিরা। কোনও কাজে পিছিয়ে পড়বেন না।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের উপর এই গ্রহের শুভ প্রভাব পড়বে। চাকরি থেকে ব্যবসায় এগিয়ে যেতে পারবেন। তাছাড়া আপনি নতুন যানবাহন কিনতে পারেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন। দীর্ঘদিন ধরে আপনার যা ইচ্ছা ছিল, তা পূরণ হবে। কোনও কাজে পিছিয়ে পড়বেন আপনি।

মঙ্গলকে শক্তিশালী করতে কী করবেন

যদি আপনার জন্মকুণ্ডলীতে মঙ্গল গ্রহ দুর্বল অবস্থায় থাকে, তাহলে সেই গ্রহকে আরও শক্তিশালী করতে প্রত্যেক মঙ্গলবার হনুমানজির পুজো দিন। সেই দিন নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন। এতে কিন্তু মঙ্গল গ্রহ আপনার জন্মকুণ্ডলীতে আরও শক্তিশালী হবে।


(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+