কুম্ভ রাশিতে মঙ্গলের গমন, অর্থ থেকে খ্যাতির মুখ দেখবেন কোন রাশির জাতকরা

জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। মঙ্গলকে সেনাপতি গ্রহ বলা হয়। মঙ্গল যখন স্থান পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর বিশেষ প্রভাব ফেলে। এটি কারোর জন্য ইতিবাচক হতে পারে। আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। ১৫ মার্চ শুক্রবার সন্ধ্যে ৬ টা ২২ মিনিটে মঙ্গল ঘর পরিবর্তন করতে চলেছে।

২৩ এপ্রিল সকাল ৮ টা ৫২ মিনিটে মঙ্গল তার স্থান পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। মঙ্গল ঘর পরিবর্তন করায় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। জানুন সেই রাশির তালিকায় কোন ব্যক্তিরা রয়েছেন।

Mangal Gochar

  • মেষ রাশি

মঙ্গলের বিশেষ প্রভাব পড়বে মেষ রাশির ব্যক্তিদের ওপর। সাফল্যের সময় শুরু হবে এই রাশির ব্যক্তিদের ওপর। এসময়ে আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে লাভ হবে। নতুন কাজের সুযোগ আপনি পাবেন। তাছাড়া ব্যবসায় এগিয়ে যেতে পারবেন আপনি। যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য খুব ভালো সময়। প্রত্যেকটি কাজেই সফলতা মিলবে আপনার।

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতক-জাতিকাদের উপর মঙ্গল গ্রহের শুভ প্রভাব পড়বে। এসময় আপনার আয়- ক্রমশ বাড়তে থাকবে। তাছাড়া আপনি বিদেশে ঘুরতে যেতে পারেন। যদি গাড়ি চালান সাবধানে চালাবেন। নয়া সম্পত্তির মালিক হবেন এই রাশির ব্যক্তিরা। এসময় দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখী হবেন। চাকরিতে বেতন বৃদ্ধির সম্ভবনা রয়েছে এই রাশির জাতকদের।

  • সিংহ রাশি

মঙ্গল ঘর পরিবর্তন করার কারণে আপনি সকল কাজে এগিয়ে যেতে পারবেন। এমনকি অমীমাংসিত কাজ হয়ে যাবে। পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। এসময় প্রত্যেকটি কাজে মিলবে সফলতা। চাকরিতে পদোন্নতি হতে পারে এই রাশির ব্যক্তিদের। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে আপনার। নতুন সম্পত্তি কিনতে পারেন। ব্যবসায়ীদের জীবনে খুব ভালো সময়। চাকরিতে কাজের সুবিধা হবে। বাবা মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন এই রাশির ব্যক্তিরা।

  • কন্যা রাশি

কন্যা রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। এসময় আপনার সাহস, ক্ষমতা দুটোই বাড়তে থাকবে। মানসিক চাপ অনেকটাই কমবে। সরকারি চাকরির পরীক্ষা যারা দিচ্ছেন তাদের জন্য খুব শুভ সময়। সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনি। যদি আপনার জন্মকুণ্ডলীতে মঙ্গল গ্রহ দুর্বল স্থানে থাকে তাহলে নিত্যদিন হনুমানজির পুজো করবেন।


(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+