প্রেম ও বিবাহিত জীবনের উপর কেমন প্রভাব ফেলতে চলেছে মঙ্গল-শুক্র যোগ?

প্রেম ও বিবাহিত জীবনের উপর কেমন প্রভাব ফেলতে চলেছে মঙ্গল-শুক্র যোগ?

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, প্রতিটি রাশি বা লগ্নের উপর সরাসরি প্রভাব থাকে গ্রহগুলির। তাই যে কোনও গ্রহের অবস্থার পরিবর্তন রাশিচক্রের উপর গভীর প্রভাব ফেল থাকে। এই গ্রহগুলির মধ্যে অন্যতম হল মঙ্গল। এই লাল গ্রহকে 'গ্রহ সেনাপতি' বলা হয়ে থাকে। সব রাশির জাতক জাতিকাদের জীবনে প্রেম ও বিবাহের উপর সরাসরি প্রভাব থাকে মঙ্গলের। সম্প্রতি রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করেছে এই গ্রহ। কিন্তু ইতিমধ্যেই প্রেম, সুখ ও ভোগ বিলাসের কারক শুক্র গ্রহ এই রাশিতে কিছুটা পিছিয়ে অবস্থান করছে। ফলে মঙ্গল-শুক্র যোগ প্রভাব ফেলতে চলেছে প্রেম ও বৈবাহিক জীবনে।

মঙ্গল-শুক্র যোগের প্রভাব

মঙ্গল-শুক্র যোগের প্রভাব

ধনু রাশিতে সংমিশ্রণ হতে চলেছে মঙ্গল ও শুক্রের। এই দুই গ্রহের মধ্যে একটি নিরপেক্ষ সম্পর্ক রয়েছে। মঙ্গল হল সাহস ও উদ্যমের প্রতীক, অন্যদিকে শুক্র হল যেকোনো রাশির জাতক জাতিকাদের জীবনে ভোগ, বিলাস, সুখ ও প্রেমের কারক। এই দুটি গ্রহের সংমিশ্রণ জীবনে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। তবে সেটা তখনই সম্ভব হয় যখন দুটি গ্রহই রাশিচক্রের শুভ স্থানে অবস্থিত হয়। কিন্তু অনেক সময় গ্রহদের বিপরীত অবস্থান জীবনে অনেক বিপত্তিও সৃষ্টি করতে পারে। সেই দিকে সকলের সাবধান থাকা দরকার।

 শুক্রের বক্র অবস্থান

শুক্রের বক্র অবস্থান

এমনিতে শুক্রের সঙ্গে যে কোনও গ্রহের সংযোগ শুভ ফল দিয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে তাঁর সামান্য ব্যতিক্রম এই কারণেই হতে চলেছে যে ধনু রাশিতে আগে থেকেই স্বাভাবিক অবস্থান থেকে কিছুটা পিছিয়ে রয়েছেন শুক্র। আর তাঁর উপর এবার মঙ্গলের রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই শুক্রের বক্র অবস্থান প্রকট হচ্ছে। এ ছাড়া ধনু রাশির অধিপতি বৃহস্পতি। আর বৃহস্পতি ও শুক্র একে অপরের শত্রু গ্রহ। তাই ধনু রাশির জাতকদের জন্য এই সংযোগটি খুব একটা শুভ ফল দেবে না। পাশাপাশি ধনু রাশির জাতকদের প্রেম জীবন ও বিবাহিত জীবনে অসুবিধা সৃষ্টি করবে এই যোগ। সেই সঙ্গে এই রাশির জাতক জাতিকাদের মধ্যে রাগ ও আগ্রাসন বৃদ্ধি পাবে। এই আচরণ জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করবে।

মঙ্গল-শুক্র যোগের সময়কাল

মঙ্গল-শুক্র যোগের সময়কাল

আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ধনু রাশিতে শুক্রের বক্র অবস্থান বজায় থাকছে। অর্থাৎ আগামী এক মাস ধরে ধনু রাশিতে এই মঙ্গল-শুক্র যোগ বজায় থাকবে। এই এক মাস ধনু রাশির জাতক জাতিকাদের নিজেদের রাগ ও মেজাজ নিয়ন্ত্রণ করে রাখা খুব জরুরী। তবে এই সবের মধ্যেই সুখবর, ধনু রাশির জাতক জাতিকাদের কাজের ক্ষেত্রে যাত্রা করতে হতে পারে, যা শুভ ফল দেবে।

( এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+