১৪৮ বছর পর শনি, শুক্র ও মঙ্গলের মিলনে জীবনে সুখ, শান্তি ফিরতে চলছে কাদের

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ফেলে। কুম্ভ রাশিতে ১৪৮ বছর পর মঙ্গল, শুক্র ও শনি গ্রহের দুর্লভ মিলন হবে।

এসময় কিছু রাশির ব্যক্তিদের উপর খুব অশুভ প্রভাব পড়বে। আবার কিছু রাশির ব্যক্তিদের জীবনের সাফল্যের সময় শুরু হবে। তবে তাঁদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও রয়েছে। জানেন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন?

astrology


  • ধনু রাশি

শনি, মঙ্গল, শুক্রের মিলনে এই রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। এসময় আপনার তৃতীয় ঘরেই মিলন হবে গ্রহদের। মঙ্গল ও শনি আপনার রাশিচক্রে আরও শক্তিশালী হয়ে উঠবে। তাই আপনার সাহস, বীরত্ব ক্রমশ বাড়তে থাকবে। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। তবে পায়ের ব্যথায় কষ্ট পেতে পারেন। তাই আগেই সাবধান হন আপনি। শিক্ষাক্ষেত্রে সাফল্য পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। ব্যবসাকে এগিয়ে নিতে যেতে সফল হবেন। যারা চাকরি করছেন তারা নতুন কাজের প্রস্তাব পাবেন। আপনি যদি চাকরি পরিবর্তন করতে চান তবে সময়টি ভালো। আপনি একটি নতুন প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন। ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হবে।

  • কন্যা রাশি

কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে ভালো সময় শুরু হবে। এসময় আপনি যে গুপ্ত রোগে আক্রান্ত আছেন সেটি থেকে বের হতে পারবেন। এমনকি সমাজে সম্মান, প্রতিপত্তি আপনার বাড়তে থাকবে। আপনার দিকে খুব লাভ হবে। জীবনে যেই কাজ করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন। সাবধানে প্রত্যেকটা কাজ করার চেষ্টা করবেন। তাছাড়া আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। আপনার শুত্রুরা আপনার ক্ষতি করতে পারবেন না। ভাগ্যের পূর্ণসহায় আপনি পাবেন। জীবনে এগোতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখে থাকতে পারবেন।

  • মেষ রাশি

মেষ রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। এই সময়ে আপনি যা চাইবেন তাই করতে পারবেন। ইলেকট্রনিক্সের ব্যবসা যারা করছেন তাদের খুব ভালো সময়। যারা নতুন বিয়ে করার কথা ভাবছেন তাঁদের জন্যও সময়টা খুব ভালো। চাকরিতে পদোন্নতি পাবেন। নতুন চাকরির প্রস্তাবও আসবে। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। ব্যবসাকে এগিয়ে নিতে যেতে দাদার সাহায্য নিতে পারেন। দাম্পত্য জীবন সুখে থাকবেন। রাগ নিয়ন্ত্রণ করতে হবে। সন্তানের কোনও শুভ খবর আপনি আরও খুশি হবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+