মিথুন রাশিতে মঙ্গল গোচর, এই রাশিদের জীবন হয়ে উঠবে মঙ্গলময়

মঙ্গল গ্রহকে সৌর মণ্ডলের সবচেয়ে লাল গ্রহ হিসাবে মানা হয়ে থাকে। এই গ্রহকে মেষ ও বৃশ্চিক রাশির অধিপতি এবং পরাক্রম শক্তির কারক হিসাবে মানা হয়ে থাকে। জ্যোতিষ অনুসারে, মঙ্গল জাতকের কুণ্ডলির যে ঘরে বিরাজমান থাকে, সেভাবে ওই জাতকের ওপর এই গ্রহের প্রভাব দেখা যায়। জ্যোতিষ গণনা অনুসারে গ্রহের সেনাপতি মঙ্গল গ্রহ ১৬ অক্টোবর ২০২২ সালের দুপুর ১২টা বেজে ৪ মিনিটে বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। মিথুন রাশিতে মঙ্গলের গোচর সব রাশির ওপর শুভ-অশুভ প্রভাব পড়বে। কিন্তু এর প্রভাবে এই রাশিদের অর্থলাভ হবে এবং এঁদের সব কাজে সফলতা অর্জন হবে।

মেষ রাশি

মেষ রাশি

মিথুন রাশিতে মঙ্গলের গোচর মেষ রাশির জন্য খুবই শুভ সময় নিয়ে আসতে চলেছে। কারণ মঙ্গল গ্রহ মেষ রাশির অষ্টম ঘরের অধিপতি। এই সময় এই জাতকদের বিনিয়োগ করা লাভদায়ক প্রমাণিত হবে। যারা বিনিয়োগ করতে চান তাদের জন্য এই সময়টা উত্তম। ব্যবসার জন্য এই সময় ভালো। নতুন ব্যবসা শুরু করার কথা যদি ভেবে থাকেন তবে তা শুভ হবে।

সিংহ রাশি

সিংহ রাশি

মিথুন রাশিতে মঙ্গলের গোচর সিংহ রাশির জাতকদের বিনিয়োগ থেকে লাভ হবে। চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা র‌য়েছে। জমি-জায়গা সংক্রান্ত কাজে লাভ হবে। চাকরিজীবীদের উন্নতি হবে। কর্মস্থানে আপনার কাজের প্রশংসা হবে।

কন্যা রাশি

কন্যা রাশি

চাকরিতে পদোন্নতি পেতে পারেন। ব্যবসার প্রসারে লাভ বাড়বে। দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। পারিবারিক জীবন হবে আনন্দময় ও শান্তিময়।

মকর রাশি

মকর রাশি

এই রাশির জাতক জাতিকাদের জন্য এই গোচর শুভ হবে। যারা ক্রীড়া প্রতিযোগিতা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা ভালো ফল পেতে পারেন। তাদের স্বাস্থ্য ভালো থাকবে।

মীন রাশি

মীন রাশি

মীন রাশির জাতকদের আয় বৃদ্ধি পাবে। এতে এদের আর্থিক সমস্যা দূর হবে। চাকরি ও ব্যবসায় বৃদ্ধি হবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+