মঙ্গল করবে ‘অমঙ্গল’, ৫ ডিসেম্বর পর্যন্ত সতর্ক থাকতে হবে এই রাশির জাতকদের
তুলা রাশিতে গমন মঙ্গল গ্রহের
মঙ্গল গ্রহকে বৈদিক জ্যোতিষে খুবই গুরুত্বপূর্ণ গ্রহ হিসাবে মনে করা হয়। কারণ এই গ্রহ মানুষের বিয়ে–বৈবাহিক জীবনে প্রভাব ফেলে। যদি মঙ্গলের অবস্থান ঠিক না হয়, তবে বিয়েতে অনেক সমস্যা দেখা দিতে পারে। এ সঙ্গে যাঁদের জন্মছকে মাঙ্গলিক দোষ রয়েছে তাঁদের বিয়ে এমন জাতকদের সঙ্গেই হয় যাঁদের জন্মছকেও এই দোষ রয়েছে। এছাড়াও মঙ্গলকে গ্রহের সেনাপতি হিসাবে মানা হয়। এই মঙ্গল ক্ষমতা, সাহস ও পরাক্রমের কারণ। অতএব, মঙ্গল গ্রহের যাত্রা সমস্ত রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ দিককে প্রভাবিত করে।

৫ ডিসেম্বর পর্যন্ত তুলা রাশিতে থাকবে মঙ্গল
মঙ্গল গ্রহ ৫ ডিসেম্বর পর্যন্ত তুলা রাশিতে থাকবে। মঙ্গল গ্রহ ২২ অক্টোবর এই রাশিতে প্রবেশ করে। তুলা রাশি যেহেতু ভালোবাসা, বিয়ে, সম্পর্ক ও ভারসাম্যের প্রতীক, তাই এই রাশিতে মঙ্গল গ্রহের আগমন জীবনের এসব ক্ষেত্রে খারাপ প্রভাব ফেলে। এই সময় কিছু রাশির জাতকদের জন্য ৫ ডিসেম্বর পর্যন্ত সময়টি জীবন ও ভালোবাসার সম্পর্কে নেতিবাচকতা নিয়ে আসবে।

বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের ৫ ডিসেম্বর পর্যন্ত সম্পর্কের বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। কারোর ওপর চোখ বন্ধ করে ভরসা করবেন না এই সময়। যদি ভালোবাসার সম্পর্ক ভেঙে যায় তবে নিরাশ হবেন না জানবেন এতে আপনার ভালো কিছু লুকিয়ে রয়েছে।

কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের এই সময় নিজেদের জীবনসঙ্গীর সঙ্গে একটু ভেবেচিন্তে কথা বলা উচিত। ছোট ছোট কথাও বড় কোনও সমস্যার সৃষ্টি করতে পারে। এই সময় তাই তর্ক থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের জীবনে তুলা রাশির মঙ্গল নেতিবাচকতা নিয়ে আসবে। জীবন সঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। বিচ্ছেদের পরিস্থিতিও তৈরি হতে পারে। সতর্ক হয়ে চলুন।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকারা ভ্রমণে যাবেন। একদিকে ভাইবোনের সঙ্গে সম্পর্ক ভালো হবে, অন্যদিকে জীবন সঙ্গী এই সময়ে রেগে থাকতে পারে। ভারসাম্য রেখে হাঁটা ভালো হবে।

মীন রাশি
মীন রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন ও প্রেম জীবনের জন্য এই সময়টা ঠিক হবে না। সঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। প্রেম জীবনে বড় পরিবর্তন আসতে পারে। তাই এই সময়টা যতটা পারবেন সামলে চলুন।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications