এই রাশিদের জীবন হবে অশান্তিময়, মঙ্গল–রাহুর সংযোগে তৈরি হচ্ছে অঙ্গারক যোগ
জ্যোতিষ শাস্ত্রে গ্রহের গোচর, গ্রহের চাল পরিবর্তন ছাড়াও গ্রহের সংযোগের প্রভাবের বিষয়ে বলা হয়েছে। গ্রহের সংযোগে অনেক ধরনের শুভ-অশুভ যোগের সৃষ্টি হয়। এই সংযোগ রাশিদের ওপর খুব বড় ধরনের প্রভাব ফেলে। বর্তমানে মঙ্গল ও রাহু গ্রহ সংযোগ করতে চলেছে। খুব প্রভাবশালী গ্রহ মঙ্গলের সঙ্গে ছায়া গ্রহ রাহু সংযোগ স্থাপন করে অঙ্গারক যোগের সৃষ্টি করবে। এই পরিস্থিতি কিছু রাশির ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। ২৭ জুনে মঙ্গল গ্রহের মেষ রাশিতে প্রবেশ করার পর অঙ্গারক যোগ সৃষ্টি হবে কারণ সেখানে আগে থেকেই রাহু রয়েছে।

এই মানুষের ওপর ভারী হবে অঙ্গারক যোগ
অগ্নি প্রধান গ্রহ মঙ্গলের সঙ্গে পাপী গ্রহ রাহুর সংযোগ এই রাশিদের জীবনের জন্য মোটেও সুখকর প্রমাণিত হবে না। মঙ্গল-রাহুর সংযোগে অঙ্গারক যোগ এই রাশির মানুষদের জীবনে সমস্যা এনে দেবে।

বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য মঙ্গল-রাহুর সংযোগ মোটেও ভালো নয়। এই যোগ তাঁদের চাকরিতে প্রভাব ফেলবে। এই রাশির জাতকদের খরচ বাড়বে, যা তাঁদের বাজেটকে তছনছ করে দেবে। অন্যদিকে ভাই-বোনেদের সঙ্গে লড়াই হতে পারে। তাই এই সময় শান্তিভাবে থাকুন এবং কারোর সঙ্গে কটুভাবে কথা বলবেন না। ব্যবসায়ীরা এই সময় বড় চুক্তি করার থেকে বিরত থাকুন। শত্রুরা ক্ষতি করতে পারে।

সিংহ রাশি
অঙ্গারক যোগ সিংহ রাশির মানুষকে দুর্ভাগ্যের সম্মুখীন করতে পারে। কোনও হওয়া কাজ বিগড়ে যেতে পারে। দীর্ঘ দূরত্বের ভ্রমণের পরিকল্পনা বাতিল করতে হতে পারে। ব্যবসায়ীদের বড় চুক্তি বাতিল হতে পারে। ধীরেসুস্থে গাড়ি চালান। স্বাস্থ্যের যত্ন নিন। পেট সংক্রান্ত সমস্যা হতে পারে।

তুলা রাশি
মঙ্গল-রাহু যোগ তুলা রাশির জাতকদের প্রেম জীবনে সমস্যা তৈরি করতে পারে। আপনার খারাপ কথা আপনার ক্ষতি করতে পারে। অতএব, ভেবেচিন্তে কথা বলুন, নইলে ঝগড়ায় জড়িয়ে পড়তে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনাকে সমর্থন করবে না।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications