রাখী উৎসবের একদিন আগে বড় বদল, এই রাশির জাতকদের ভাগ্য খুলতে চলেছে
এই বছর রাখী উৎসব ১১ অগাস্টে পালন করা হবে। শ্রাবণ মাসের পূর্ণিমার শুরুতে ভদ্রকাল থাকার জন্য অনেকে ১২ অগাস্ট রাখী বন্ধন উৎসব পালন করবেন। এছাড়াও এই রাখী বন্ধনের উৎসবে এক বড় ধরনের জ্যোতিষীয় পরিবর্তন হতে চলেছে। রাখী বন্ধন উৎসবের আগে ১০ অগাস্ট গ্রহের সেনাপতি মঙ্গল গোচর করবে। মঙ্গল মেষ রাশি থেকে বেরিয়ে বৃষ রাশিতে প্রবেশ করবে। আসুন জেনে নিই মঙ্গল গ্রহের গোচর কোন রাশির জাতকদের জন্য ফলপ্রদ হবে।

বৃষ রাশি
মঙ্গলের গোচর বৃষ রাশির জাতকদের জমিয়ে উন্নতি করাবে। এঁরা নতুন চাকরিতে যোগ দিতে পারেন। আয় বাড়বে। বিদেশ থেকে লাভ হবে। বিবাহিতদের জীবন ভালো কাটবে। সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন।

কর্কট রাশি
মঙ্গলের গোচর এই রাশির জাতকদের সব কাজে সফলতা পাইয়ে দেবে। এঁরা কেরিয়ারে বড় উপলব্ধি পেতে পারেন। বিহাতিতদের জন্য মঙ্গলের গোচর কাল সুখ এনে দেবে। এঁরা সুখবর পেতে পারেন।

বৃশ্চিক রাশি
মঙ্গলের গোচর বৃশ্চিক রাশিদের জন্য ভালো হবে। চাকরি-ব্যবসায় লাভ হবে তবে ব্যবসায়ীদের বড় ধরনের লাভ হতে চলেছে। উন্নতির নতুন রাস্তা খুলে যাবে। যা ভবিষ্যতে লাভ দেবে।

মকর রাশি
বৃষ রাশিতে মঙ্গলের প্রবেশ মকর রাশির জাতকদের আয় বৃদ্ধি করাবে। তারা অর্থ লাভ করবে। আপনি অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজে পাবেন। কোনও ভালো খবর আসতে পারে। দাম্পত্য জীবন ভালো যাবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications