Mars Transit 2024: কতদিন ধনুতে থাকবে মঙ্গল, আর্থিক লাভ হবে কোন রাশির ব্যক্তিদের?

জ্যোতিষশাস্ত্রে (astrology) মঙ্গল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। মঙ্গল গ্রহ যখন স্থান পরিবর্তন করে তখন বারো রাশির উপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। ডিসেম্বর মাসে ২৮ তারিখ সেনাপতি মঙ্গল ধনু রাশিতে প্রবেশ করেছে।

৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই রাশিতেই উপস্থিত থাকবে মঙ্গল। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। কাদের ভাগ্যের দ্বার খুলবে, জানুন।

Mars Transit 2024

  • ধনু রাশি

মঙ্গল স্থান পরিবর্তন করায় ধনু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। নয়া সম্পত্তির মালিক হবেন এই রাশির জাতক-জাতিকারা। এসময় আপনার সাহস বাড়তে থাকবে। সন্তানের জন্য কোনও শুভ খবরে আপনি আরোও খুশি হয়ে যাবেন। পরিবারের সকলের সঙ্গে যে অশান্তি ছিল সেটি থেকে বের হতে পারবেন এই রাশির ব্যক্তিরা। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। নতুন যানবাহন ও সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। তাছাড়া পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। অবিবাহিতদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

  • কন্যা রাশি

কন্যা রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। কেরিয়ার থেকে ব্যবসায় মিলবে সফলতা। তাছাড়া রিয়েল এস্টেট, সম্পত্তি, চিকিৎসা সংক্রান্ত ব্যবসায় যদি আপনি বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে আপনার। আপনার পরিবেশ অনুকূলে থাকবে। যদি সোনা ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। তাছাড়া আপনারা সকল কাজে বাবা-মায়ের পূর্ণ সমর্থন পাবেন। এই সময়ে আপনি পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন। নতুনভাবে আপনি জীবনে আরও এগিয়ে যেতে পারবেন। মানসিক চাপ থেকে মুক্তি পাবেন আপনারা। মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভ সময় আপনাদের। আটকে থাকা কাজ হয়ে যাবে আপনার। তাছাড়া কর্মজীবনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিতে পদোন্নতি হতে পারে। পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন আপনি। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন, আপনার আর্থিক দিকে খুব ভালো লাভ হবে। এমনকি অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনাও রয়েছে এই রাশির জাতক জাতিকাদের। এসময় আপনার কর্মক্ষেত্রে খুব উন্নতি হবে। বসের সহায়তায় আপনার বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+