ধনু রাশিতে উদিত রয়েছে মঙ্গল, কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে কোন রাশির জাতকদের?

জ্যোতিষশাস্ত্রে (Astrology) মঙ্গল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। মঙ্গলকে আমরা ভূমির পুত্র বলেই জানি। মঙ্গল যখন ঘর পরিবর্তন করে বা উদিত হয় তখন বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। মঙ্গল হল সাহস, ভূমি, সাহসিকতার কারক।

চলতি মাসেই মঙ্গল গ্রহ ধনু রাশিতে উদিত হয়েছে। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Mangal Gochar 2024

  • মিথুন রাশি

মঙ্গল উদিত হওয়ার কারণে মিথুন রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলবে। এসময় প্রত্যেকটি কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। কর্মজীবনে উন্নতি করতে পারবেন। ব্যবসায়ে সফলতা শিখরে পৌঁছতে পারবেন এই রাশির জাতক জাতিকারা। এসময় আপনারা নতুন সম্পত্তি কিনতে পারেন। গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। সেখানেও সফলতা অর্জন করতে পারবেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনেও সফলতা নিশ্চিত।

  • সিংহ রাশি

সিংহ রাশির জাতক-জাতিকাদের ওপর মঙ্গল গ্রহের শুভ প্রভাব পড়বে। তাই এসময় আপনার চাকরিতে পদোন্নতি হতে পারে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। শুধু তাই নয়, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের কোনোও সুখবরে খুব খুশি হবেন আপনি। দাম্পত্য জীবনে আপনি খুব সুখী হবেন। সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনারা।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ওপর উদিত মঙ্গলের বিশেষ প্রভাব পরবে। তারা সকল কাজে এগিয়ে যেতে পারবেন। শুধু তাই নয় আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। তাছাড়া আপনি যদি ব্যবসায় যুক্ত থাকেন সেই ব্যবসায় সফলতা আসবে। নতুন সম্পত্তির মালিক হবেন আপনারা। এসময় নতুন সম্পত্তি কিনতে চাইলে কিনতে পারেন। আপনার যেকোনও কাজে পরিবারের সকল সদস্যদের পূর্ণ সমর্থন পাবেন। যার কারণে মানসিক চাপ আপনার অনেক কমবে। দাম্পত্য জীবনে সুখে থাকবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে।

  • মীন রাশি

মীন রাশির ব্যক্তিদের জীবনে শুভ সময় শুরু হবে। এসময় আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। চাকরি ও ব্যবসায় ভালো খবর পাবেন। অতীতে বিনিয়োগ করা অর্থ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। এই দিনগুলিতে, নতুন বিনিয়োগের দিক থেকেও সময় অনুকূল, তবে কোনও স্কিমে অর্থ বিনিয়োগ করার আগে আপনার শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ নিতে ভুলবেন না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+