মঙ্গল গ্রহ ঘর পরিবর্তন করছে, কোন কোন রাশির শুভ সময় উপস্থিত

মঙ্গল গ্রহ ঘর পরিবর্তন করছে, কোন কোন রাশির শুভ সময় উপস্থিত

প্রতিটি গ্রহ তার অক্ষের উপর আবর্তন করে, একটি নির্দিষ্ট সময়ে তাঁর অবস্থান পরিবর্তন করে। যখন গ্রহ অন্য রাশিতে প্রবেশ করে। অর্থাৎ নিজের ঘর পরিবর্তন করে। তখন কিছু রাশির উপর ইতিবাচক প্রভাব পড়ে, আবার কিছু রাশির উপর নেতিবাচক প্রভাব পড়ে। কুম্ভ রাশিতে প্রবেশ করবে মঙ্গল গ্রহ। যার ফলে কিছু রাশির জাতক-জাতিকাদের বিশেষ শুভ হতে চলেছে। জেনে নেওয়া যাক কোন কোন রাশির শুভ হতে চলেছে। জ্যোতিষ শাস্ত্রে কিন্তু মঙ্গল গ্রহকে গ্রহের সেনাপতি বলা হয়। বৃহস্পতিবার এপ্রিল মাসের ৭ তারিখ কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে মঙ্গল গ্রহ। তা ১৭ মে পর্যন্ত থাকবে। জ্যোতিষীদের মতে, কুম্ভ রাশিতে মঙ্গল প্রবেশ করায় অনেক রাশির শুভ সময় হতে চলেছে। মঙ্গলের আশীর্বাদ যে সকল রাশি পাবে, তাদের আর্থিক দিকের অনেক সুবিধা হতে হবে।

মেষ রাশি

মেষ রাশি

কুম্ভ রাশি মঙ্গল প্রবেশ করার ফলে মেষ রাশির জাতক-জাতিকাদের বিশেষ শুভ হতে চলেছে। তারা বড় কোনোও কাজে সাফল্য পেতে চলেছেন। এই ধরনের ব্যক্তিরা কোন কাজে বিনিয়োগ করতে করলে লাভ পাবেন। কিছু মানুষের সঙ্গে আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। কথাবার্তা শান্তভাবে বলার চেষ্টা করুন, না হলে আপনার সঙ্গে অশান্তি বাড়তে পারে। আপনার কেরিয়ার ও ব্যবসায় উন্নতি হবে। আপনার সন্তান শিক্ষাক্ষেত্রে অনেক লাভবান হবেন।

বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির জাতক-জাতিকাদের গ্রহ পরিবর্তন করায় তারা বিশেষ লাভবান হতে চলেছেন। এই রাশির জাতক-জাতিকাদের কর্মজীবন ও ব্যবসায় নতুন লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তারা অনেক অর্থ উপার্জন করবেন । যারা ব্যাংকে চাকরি করছেন, তাদের পদোন্নতি হবার সম্ভাবনা রয়েছে। যারা সাংবাদিকতা, খেলাধুলায় নিযুক্ত তাদের জীবনে সফলতা আসবে। যারা নতুন ব্যবসায়ে বিনিয়োগ করতে চাইছেন বিনিয়োগ করতে পারেন। জীবনে সফল হওয়ার এটাই সুবর্ণ সুযোগ।

 মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশির আরথিকদিক বৃদ্ধি হতে পারে। ব্যবসায় লাভ হতে পারে। কেরিয়ারে অনেক শুভ হবে। জমি-বাড়িতে বিনিয়োগ করলে সেটি খুব ভালো হবে। যারা নতুন জমি কিনতে চাইছেন কিনতে পারেন তাতে আপনাদের সম্পত্তি বাড়ার সম্ভাবনা রয়েছে। বিনিয়োগের আগে শুভাকাঙ্খীদের পরামর্শ নিন । তারা আপনাকে সবসময় ভালো কথা বলবে। এদের ভালো কথায় আপনি অনেক দুর এগোতে পারবেন।

ধনু রাশি

ধনু রাশি

এই রাশির জাতক-জাতিকারা ভাই-বোনের সহযোগিতা পাবেন। তাছাড়া আপনাদের আর্থিক দিক অনেক শুভ হবে। চাকরি ও ব্যবসাক্ষেত্রে লাভ হবে। আর্থিক লাভের খুব ভালো সম্ভাবনা রয়েছে। যারা চাকরি করছেন, বা বেসরকারি কাজে যুক্ত, তাদের জন্য শুভ সময়। আপনাদের জীবনে এটা খুব ভালো সময়। বেসরকারি কাজে যারা চাকরি করছেন তারা জীবনের সফলতা আসবে। নতুন চাকরিতে যেতে চাইলে যেতে পারেন। যারা সহযোগিতার জন্য সবথেকে শুভ সময় প্রমাণিত হবে এই সময়টা।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

মঙ্গলের রাশি পরিবর্তন কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে চাকরিতে প্রচুর অসুবিধা হতে পারে। কিন্তু মনে রাখতে হবে এমন কোন আচরণে কেউ যেন কোন কষ্ট না পায়। কারণ তার অভিশাপ আপনার গায়ে লাগতে পারে। আপনার সাফল্য মিলবে। কিন্তু কর্মজীবনে আপনাকে একটু সাবধানে পা ফেলতে হবে। তবে এটা আপনার জন্য খুব শুভ সময়। নতুন চাকরিতে জয়েন করতে পারেন। আপনার জন্য ভালই হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+