তুলা রাশিতে প্রবেশ করছে মঙ্গল, আপনার রাশিতে এর প্রভাব কী, জেনে নিন

তুলাতে মঙ্গলের প্রবেশের প্রভাব পড়ছে সমস্ত রাশিতে। জেনে নিন আপনার রাশিতে এর কী প্রভাব পড়বে।

নভেম্বর এর ৩০ তারিখ ও ডিসেম্বরের ১ তারিখের মধ্যের একটি সময়ে তুলা রাশিতে প্রবেশ করেছে মঙ্গল। আগামী বছরের জানুয়ারির ১৭ তারিখ পর্যন্ত এই মঙ্গল এই অবস্থানেই থাকবে । এরপ্রভাব অন্যান্য রাশিতেও পড়তে চলেছে । কী রকম হবে সেই প্রভাব দেখে নেওয়া যাক।

মেষ

মেষ

আপনি যদি মেষ রাশির জাতক হল, তবে ঝগড়ায় পড়তে পারেন অযথা। মূলত, দাম্পত্য ঝগড়ার লক্ষ্মণই বেশি দেখা যাচ্ছে। পেটের ব্যাথার ভুগতে পারেন আপনি। বাড়তে পারে মানসিক চাপ।

বৃষ

বৃষ

এই সময়ে বৃষ রাশির জাতকরা শত্রুদের বিরুদ্ধে জয়লাভ করবেন। শরীরের যত্ন নিন। এই সময়ে আপনার আর্থিক অবস্থার যথেষ্ট খারাপ অবস্থা থাকবে।

মিথুন

মিথুন

এই সময়ে মিথুন রাশির জাতকদের শত্রুদের সংখ্যা বাড়বে। দাম্পত্য কলহের আশঙ্কা রয়েছে। স্বাস্থ্য বিষয়কও কিছু সমস্যা দেখা দেবে। মাথা ঠান্ডা রাখুন।

কর্কট

কর্কট

এই সময়ে কর্কট রাশির জাতকদের স্বাস্থ্য বিষয়ক সমস্যা বাড়বে। কাজের জায়গায় সমস্যা থাকবে। তবে আপনার স্বামী বা স্ত্রী নিজের কাজের জায়গায় প্রমোশন পেতে পারেন।

 সিংহ

সিংহ

আপনি সিংহ রাশির জাতক হলে , এই সময়ে আপনার স্বাস্থ্য় খুবই ভালে থাকবে। আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। চাকরির ক্ষেত্রে ভালো সুযোগ আসবে।

কন্যা

কন্যা

কন্যা রাশির জাতকদের মধ্যে দাম্পত্য সমস্যা পরিলক্ষিত হবে। তবে আর্থিক দিক থেকে দারুন লাভ আসবে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিন।

তুলা

তুলা

তুলা রাশির জাতকদের মধ্যে এই সময়ে রাগ এক্কেবারে সপ্তমে থাকবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে। মানসিক অশান্তি থাকবে এই সময়ে। আঘাত লাগার প্রবল সম্ভাবনা রয়েছে এই সময়ে।

বৃশ্চিক

বৃশ্চিক

বৃশ্চিক রাশির জাতকদের ক্ষেত্রেও দাম্পত্য অস্বস্তি থাকবে। তবে বহুদিন ধরে চলা কোনও মামলায় সুফল পাবেন এঁরা। সাবধানে চলাফেরা করুন।

ধনু

ধনু

কোনও মামলা মোকদ্দমা চললে তাতে ধনু রাশির জাতকরা এই সময়ে জিতে যেতে পারেন। আগামী ৬ সপ্তাহ আপনাদের জন্য বেশ শুভ। কোনও সম্পত্তি বিষয়ক লাভ এই সময়ে হতে পারে আপনাদের।

মকর

মকর

মকর রাশির জাতকদের এই সময়টি শুভ ফল দেবে। বেতন বৃদ্ধির সম্ভাবনার সঙ্গে কেরিয়ারেও উন্নতি হবে এই সময়ের মধ্যে। তবে ব্যাক্তিগত জীবনে কিছুটা অশান্তি হতে পারে।

কুম্ভ

কুম্ভ

চাকরী ক্ষেত্রে পরিবর্তন পরিলক্ষিত হবে কুম্ভ রাশির জাতকদের। বেড়াতে যাওয়ার একটা বড় সুযোগ আসতে চলেছে এই সময়ে।

মীন

মীন

অনেক কষ্ট করলে তবেই এই রাশির জাতকরা এই সময়ে শুভ ফল পাবেন। মানসিক চাপ বাড়বে এই সময়ে। স্বাস্থ্যের দিকে নজর দিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+