মঙ্গল গোচরে রাজার হালে জীবন কাটাতে চলেছেন এই রাশির জাতকরা, উপচে পড়বে ধন সম্পদও
জ্যোতিষশাস্ত্রে, নয়টি গ্রহ, সাতাশটি নক্ষত্র, বারোটি রাশির উল্লেখ রয়েছে। নয়টি গ্রহের মধ্যে মঙ্গলকে গ্রহের অধিপতি বলে মনে করা হয়। এই গ্রহ মেষ ও বৃশ্চিক রাশির অধিপতি হল মঙ্গল। মঙ্গল হল ভূমি, সাহস, বীরত্বের কারক। মঙ্গল যখন ঘর বদল করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে।
৪৫ দিন পর চলতি মাসে মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করেছে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে, জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

- মীন রাশি
মীন রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। ব্যবসায় আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। ব্যবসায় এগিয়ে যেতে পারবেন আপনি। আর্থিক দিকে লাভ হবে। ভবিষ্যতের জন্য অর্থ আপনি এখন থেকেই সঞ্চয় করে রাখতে পারবেন। আপনার কথা সকলে খুব প্রভাবিত হবেন। এই সময় আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান ঘুরতে পারেন। ভাগ্যের চাকা ঘুরবে আপনার। আপনার সন্তানদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। পড়ুয়ারা পড়াশুনায় ভালো ফল করতে পারবেন। সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবেন। শিক্ষার্থীদের জন্য খুব শুভ সময়। উচ্চশিক্ষা লাভের সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।
- কর্কট রাশি
মঙ্গল স্থান পরিবর্তন করায় কর্কট রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এসময় আপনার রাশির আয়ের ঘরে প্রবেশ করেছে মঙ্গল। তাই আপনার আয়, উন্নতি ক্রমশ বাড়বে। চাকরি থেকে ব্যবসায় মিলবে সফলতা। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। পিতা মাতার সঙ্গে সম্পর্ক আরোও ভালো হবে। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। শরীর আপনার আগে থেকে অনেক ভালো যাবে। বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।
- ধনু রাশি
ধনু রাশির ব্যক্তিদের অত্যন্ত সাফল্যের সময় শুরু হবে। মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। কর্মক্ষেত্রে সকলেই আপনার প্রশংসা করবেন। মনের ইচ্ছা পূরণ হবে। নতুন সম্পত্তি, গাড়ি, বাড়ি কিনতে পারেন। তাছাড়া সন্তানের কোনোও শুভ খবরে আপনি আরও খুশি হবেন। সকলের সঙ্গে বিবাদ আপনার মিটে যাবে। শত্রুরা এসময় একদমই আপনার ক্ষতি করতে পারবেন না। আপনার স্বাস্থ্য এসময় ভালোই যাবে। তবে পায়ের ব্যথা হতে পারে, আপনাকে শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। মঙ্গলের শুভ প্রভাবে আপনি সকল কাজেই এগিয়ে যেতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications