মঙ্গল গোচরে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন কোন রাশির জাতক জাতিকারা
জ্যোতিষশাস্ত্রে (astrology) মঙ্গল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। মঙ্গল গ্রহকে আমরা সাহসিকতা, প্রেম, বীরত্বের কারক বলেই জানি। মঙ্গল যখন উদিত হয় বা ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ওপরে ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে।
১৬ জানুয়ারি মঙ্গল ধনু রাশিতে প্রবেশ করেছে। এই রাশিতে প্রবেশ করে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে উন্নতি করবে এই গ্রহ। কোন রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলবে, জানুন।

- সিংহ রাশি
মঙ্গল ঘর পরিবর্তন করায় সিংহ রাশির ব্যক্তিদের আর্থিক দিকে খুব লাভ হবে। তারা প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন আপনারা। ব্যবসায়ীদের জন্য খুব ভালো সময়। এসময় আপনার পরিবেশ অনুকূলে থাকবে। কোনোও বড় সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা এবং সমর্থন পাবেন। চাকরিজীবীদের আয়ের বাড়তি উৎস থাকবে। আপনি যদি দীর্ঘদিন ধরে কিছু নতুন কাজ শুরু করার কথা ভাবছিলেন, তা পূরণ হবে। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার।
- মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক রেখে চলতে পারবেন আপনি। শুধু তাই নয়, অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য খুব শুভ সময়। এসময় তাদের পড়াশোনার জন্য বাইরে যেতে হতে পারে। যারা অবিবাহিত করেছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে আপনি খুব সুখী হবেন। তাছাড়া যারা গবেষণার সঙ্গে যুক্ত তাদের অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।
- ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ সময় শুরু হবে। মঙ্গলের কৃপায় আপনি নতুন সম্পত্তির মালিক হবেন। এই সময় গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। চাকরিতে বড় সাফল্য আসবে। আপনার কর্মজীবন বা ব্যবসায় সাফল্যের সময় শূরু হবে। আপনি একটি ঘনিষ্ঠ বন্ধুর সাহায্যে একটি লাভজনক প্রকল্পে যোগদানের সুযোগ পাবেন। চাকরিজীবীরা তাদের পূর্বের পরিশ্রমের শুভ ফল পেতে পারেন। সিনিয়ররা আপনার কাজের প্রশংসা করবেন। এসময় কাজের দিকে একটু ফোকাস রাখার চেষ্টা করবেন। অবিবাহিতদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications