কর্কটে পা দিয়েই কি এদের ভাগ্য ফেরাবে মঙ্গল? কাদেরই বা বাড়তি খরচ বাড়বে, জানুন

জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। মঙ্গলকে শুভ গ্রহের মধ্যেই ধরা হয়। এই গ্রহ প্রায় প্রত্যেক মাসেই তার ঘর বদল করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। আবার নানান রকম যোগ, রাজযোগের সৃষ্টি করে। এপ্রিল মাসের ৩ তারিখ রাত ১ টা ৩২ মিনিটে মঙ্গল তার ঘর পরিবর্তন করতে চলেছে।

এবার মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করবে। জুন মাসের ৭ তারিখ পর্যন্ত সে একই রাশিতে বিরাজ করবে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। আবার কিছু রাশির ব্যক্তিদের অত্যন্ত খারাপ সময় যাবে। কোনও কাজেই তারা সফলতা অর্জন করতে পারবেন না। মঙ্গল গোচরের প্রভাবে ১২ রাশির ব্যক্তিদের কেমন যেতে চলেছে, জানুন।

Happy Time

  • মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হচ্ছে। আপনার চতুর্থ ঘরে গোচর করবে। এসময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। মানসিক যন্ত্রণা অনেকটাই কমবে। মা-বাবার সঙ্গে ভালো থাকতে পারবেন। শরীর আপনার ভালোই থাকবে। জীবনের সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারবেন আপনি। এসময় আপনার অর্থপ্রাপ্তি নিশ্চিত। তাছাড়া দূরে কোথাও ঘুরতে গেলে অবশ্যই সাবধানে যাবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না এই রাশির ব্যক্তিরা।

  • বৃষ রাশি

বৃষ রাশির ব্যক্তিদের এই সময়টি অত্যন্ত মিশ্র হতে চলেছে। এসময় আপনাদের আয় বাড়তে থাকবে। তেমন খরচও কিন্তু বাড়বে। এসময় ধৈর্য ধরে ব্যবসার প্রতিটি কাজ করুন। মঙ্গলের প্রভাবে আপনার প্রতিযোগিতামূলক প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন। বিবাহিত জীবনেও সুখী হবেন এই রাশির ব্যক্তিরা।

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকাদের ওপর মঙ্গল গোচরের শুভ প্রভাব পড়ায় তারা কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। এসময় শরীর আপনার ভালোই থাকবে। পারিবারিক সম্পর্কের উন্নতি হতে থাকবে। এসময় স্বাস্থ্যের উপর বিশেষ নজর দিন। মঙ্গলের নেতিবাচক প্রভাব কাটাতে আপনি অবশ্যই হনুমানজির পুজো করুন।

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময়টি একদমই শুভ নয়। এসময় আপনার নানান সমস্যা হবে। শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। মাথার ব্যথা ক্রমশই বাড়তে থাকবে। এসময় স্বামী- স্ত্রীর মধ্যে ঝগড়া, অশান্তি বাধতে থাকবে। বড় কোনও ব্যবসায় বিনিয়োগ করার আগে সাবধান হোন আপনিও। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন না।

  • সিংহ রাশি

সিংহ রাশির জাতক-জাতিকাদের ওপর মঙ্গল গোচরের মিশ্র প্রভাব পড়বে। এসময় মঙ্গল আপনার জীবনে নানান ভাবে সমস্যা তৈরি করবে। যারা বিদেশ ভ্রমণে যেতে চাইছেন কিংবা আধ্যাত্মিকতার প্রতি যুক্ত, তাদের কিন্তু ভালো সময়। এসময় আপনি চাকরির জন্য দূরে কোথাও যেতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন।

  • কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকাদের উপর শুভ প্রভাব ফেলবে মঙ্গল। এই সময় পরিবেশ অনুকূলেই থাকবে। কোনও কাজে পিছিয়ে পড়বেন না। চাকরি থেকে ব্যবসায় লাভ হবে আপনার। তাছাড়া এসময় বন্ধুদের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। তবে মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন বিবাহিত জীবনেও সুখী হবেন এই রাশির ব্যক্তিরা।

  • তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকাদের ওপর মঙ্গল গ্রহের শুভ প্রভাব পড়ায় তারা জীবনে সকল কাজের বাধা কাটিয়ে উঠতে পারবেন। জীবন সঙ্গীর সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভের মুখ দেখবেন এসময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়বেন না। চাকরি থেকে ব্যবসায় লাভ হবে আপনার। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের উপর মঙ্গল গোচরের মিশ্র প্রভাব পড়বে। এই সময় আপনার অলসতা বাড়তে থাকবে। সন্তানের বিষয়ে শুভ খবর পাবেন। শরীরের দিকে যত্ন নেওয়ার চেষ্টা করুন। কোমরের ব্যথায় ভুগতে হতে পারে। তবে সতর্কতা অবলম্বন করে সব কাজ করুন। এসময় আপনি জীবনযাত্রা না করলেই আপনার জন্য ভালো হবে।

  • মকর রাশি

মকর রাশির জাতক জাতিকাদের ওপর মঙ্গল গ্রহের শুভ প্রভাব পড়বে। এসময় আপনি পারিবারিক থেকে দাম্পত্য জীবনে সুখে থাকতে পারবেন। দাঁত, হাড়ের নানান সমস্যা হতে পারে। এসময় ভাইবোন, বন্ধুবান্ধব, সহকর্মীর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারবেন। তাছাড়া অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। আপনার সপ্তম ঘরেই গোচর করবে মঙ্গল।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক জাতিকাদের সুখের সময় শুরু হবে। এসময় আপনাকে সতর্কতাভাবে সব কাজ করতে হবে। পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। এসময় বিবাহিত জীবনে সুখী হবেন আপনি। কোনও কাজে পিছিয়ে পড়বেন না। চাকরি থেকে ব্যবসায় সকল কাজে এগিয়ে যেতে পারবেন। এসময় পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। তবে মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। দাম্পত্য জীবনে সুখী হবেন আপনি।

  • মীন রাশি

মীন রাশির জাতক-জাতিকাদের ওপর মঙ্গল গ্রহের শুভ প্রভাব পড়বে। এসময় পারিবারিক জীবনে সতর্কতা অবলম্বন করে সব কাজ করবেন আপনার। মঙ্গল কিন্তু দুর্বল অবস্থায় থাকবে। তাই মানসিক চাপ বাড়তে থাকবে। হজমের সমস্যা হতে পারে। তেমনভাবে কোনও কাজেই বিনিয়োগ করতে পারবেন আপনি। বিবাহিত জীবনেও নানান সমস্যা আসবে। এসময় পরিবারের সকলের সঙ্গে ভালো থাকার চেষ্টা করুন, মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+