বারো বছর পর বৃষে মিলন হচ্ছে মঙ্গল ও বৃহস্পতির, টাকার গদিতে বসতে চলেছেন কারা?
জ্যোতিষশাস্ত্রে, প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। বিশেষ গুরুত্ব রয়েছে মঙ্গল ও বৃহস্পতির। বৃহস্পতি হল গুরুগ্রহ, মঙ্গল হল সেনাপ্রতি গ্রহ।
এই দুই গ্রহের মিলনে অনেক সময় কিছু রাশির ব্যক্তিদের আর্থিক দিকেও লাভ হয়। ১২ জুলাই বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে মঙ্গলে। এই সময় দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে বিরাজ করছে। ১২ বছর পর বৃষ রাশিতে মঙ্গলও বৃহস্পতির মিলন ঘটতে চলেছে। ২০১৩ সালে এই দুই গ্রহের একসঙ্গে মিলন ঘটেছিল। তারপর আবার মিলন হচ্ছে ২০২৪ সালে।

- বৃষ রাশি
এই দুই শুভ গ্রহের মিলনের বৃষ রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। আপনার ব্যবসায় আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। ভাগ্যের দ্বার খুলবে। আপনি সকল কাজে এগিয়ে যেতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। এসময় যদি আপনি ব্যবসা করতে চান করতে পারেন। সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন।
- কন্যা রাশি
মঙ্গল ও বৃহস্পতির মিলনে কারণে কন্যা রাশির ব্যক্তিদের খুব শুভ সময় শুরু হবে। ব্যবসায় আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। ভাগ্যের দ্বার খুলবে আপনার। এই সময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। পরিবারের সকলের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। যারা ব্যবসায়ে যুক্ত তাদের খুব ভালো সময়।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির ব্যক্তিদের পরিবেশ এই সময় অনুকূলে থাকবে। যারা অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে চাইছেন করতে পারেন। তাদের ভালো অত্যন্ত শুভ সময়। চাকরিতে লাভ হবে আপনার। এসময় স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যায় ছিলেন আপনি সেটি থেকে বের হতে পারবেন।
- ধনু রাশি
বৃহস্পতি ও মঙ্গল গ্রহের মিলনে ধনু রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। কর্মজীবন থেকে ব্যবসায়ে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। এসময় সমাজে সম্মান বাড়তে থাকবে। যারা রাজনীতি করছেন তাঁরা রাজনীতিতে যথেষ্ট নাম করতে পারবেন। ভবিষ্যতের জন্য অর্থ আপনি এখন থেকেই সঞ্চয় করতে পারবেন। এই সময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications