ডিভোর্স রুখে দিতে পারে এই কয়েকটি বাস্তু টিপস! দাম্পত্য সমস্যা থেকে মুক্তি পেতে কিছু উপায়
বিয়ে 'অ্যারেঞ্জ' ই হোক বা 'প্রেম' থেকেই হোক না কেন, বিয়ের পর সম্পর্কে বিভিন্ন ধরনের পর্যায় আসে। তবে সম্পর্কের মূল বাঁধন পোক্ত থাকলে তা হাজার ঝড় ঝাপ্টাতেও অবিচল থাকে। তবে ঝগড়া হয়না এমন দম্পতি বিশ্বের কোথাও নেই! কিন্তু সমস্যা তখনই বাড়ে যদি দাম্পত্যে কলহ গুরুতর আকার নেয়, তাহলে। সেই জায়গা থেকে অনেক সময় বিয়ে ভেঙে যাওয়ার দিকেও চলে যায় বহু দাম্পত্য । একনজরে দেখা যাক কোন কোন উপায় অবলম্বন করলে দাম্পত্যের সমস্যা কাটে!

প্রেমের পর বিয়েতে প্রবল সমস্য়া?
বহু ক্ষেত্রেই দেখা যায়, প্রেমের পর বিয়ে হয়েও দাম্পত্যে শান্তি নেই। যদি দেখা যায়, এমন বিয়ের পরও দাম্পত্যে ফাটল বাড়ছে, তাহলে দরিদ্র কোনও ব্যক্তিকে গম দান করলে সমস্যা কেটে যায়।

সঙ্গীকে এই উপহার দেবেন না
নিজের সঙ্গীকে কখনওই নীল বা কালো রঙের কোনও কিছু উপহার হিসাবে দেবে না। এতে দাম্পত্যে সমস্যা বাড়ে বলে দাবি বহু বাস্তুশাস্ত্রবিদের।

ডিভোর্স রুখতে টোটকা
যদি দাম্পত্য সমস্যা টানা চলতে থাকে, আর তা ডিভোর্সের দিকে গড়িয়ে যায়, তাহলে, তা রোখারও উপায় রয়েছে। এর জন্য রোজ একটি করে পাতিলেবু টারটি টুকরো করে তা বাড়ির চারটি দিকে রেখে দিতে হবে। এমন ঘটনা টানা ৪০ দিন করতে হবে। বাস্তুবিশষজ্ঞদের মতে, এই ঘটনা যে কেউ দেখতে না পান। তাহলেই সমস্যা কেটে যাবে। রুখে দেওয়া যাবে ডিভোর্স। তবে এই কাজ কেউ দেখে ফেললে, আর তা কার্যকরী হবে না বলেও জানানো হয়।

ঘর মোছার সময় কী করতে হবে?
যখনই বাড়িতে ঘর মোছা হবে, তখনই যেন মোছার সময় জলে নুন ফেলা হয়, তার দিকে খেয়াল রাখতে হবে। এরফলে বাড়ি থেকে দাম্পত্য কলহ ঘিরে যে নেগেটিভ আবহ, তা দূর হবে বলে জানান বহু শাস্ত্রজ্ঞ।

শুক্রবার কী কী করণীয়?
প্রতিটি শুক্রবার রাধা কৃষ্ণের মন্দিরে গিয়ে পুজো করলে দাম্পত্য সমস্যা কেটে যায় বলে দাবি করছেন বহু বাস্তুশাস্ত্রবিদ। কৃষ্ণকে রোজ হলুদ ফুলে সাজালেও দাম্পত্যের সমস্যা কেটে যেতে পারে।












Click it and Unblock the Notifications